শিক্ষা ও ক্যাম্পাস

পুলিশের সাথে সংঘর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আহত ৮

পুলিশের সাথে সংঘর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আহত ৮
ছবি: সংগৃহীত

পুলিশের সাথে সংঘর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আহত

পুলিশের সাথে সংঘর্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আটজন আহত হয়েছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেরুল বাড্ডায় তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ আন্দোলকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

বৃহস্পতিবার সোয়া ১টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন।

তিনি সেখানে লেখেন, 'ইউনিভার্সিটি কতৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে আট জন আহত হয়েছেন।এর মধ্যে দুইজন রাবার বুলেটবিদ্ধ।'

তবে আহতদের মধ্যে কতজন ইউনিভার্সিটির ছাত্র, তা এখনো নিশ্চিত করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

আহতদের অ্যাম্বুলেন্সের মাধ্যমেহাস্পাতালে পাঠানো হয়েছে।

সালেহ তার স্ট্যাটাসে লেখেন, 'এখন আশেপাশের ইউনিভার্সিটির অনেক ছাত্র জড় হয়েছেন ক্যাম্পাসের সামনে। খুবই উত্তেজনাময় পরিস্থিতি।'

ওই সংঘাতে একজন নিহত হওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে তার কোনো সত্যতা নেই বলেও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, 'অনলাইনে একটি খবর বেরিয়েছে যে ইউনিভার্সিটির একজন ড্রাইভার গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এটি ইউনিভার্সিটিকর্তৃপক্ষের জানা মতে সত্য নয়। গুজব ছড়ানোর সময় না এখন।'

সূত্র : বিবিসি

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

২৮ মিনিট আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩১ মিনিট আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৩ ঘন্টা আগে