শিক্ষা ও ক্যাম্পাস

বৃষ্টি উপেক্ষা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

বৃষ্টি উপেক্ষা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিক্ষোভ সমাবেশে করেন তারা। এ সময় বিভিন্ন হলের শিক্ষার্থীদের দলে দলে জড়ো হতে দেখা যায় এ আন্দোলনে।

‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’; ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’; ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’; এমন স্লোগান দিতে দেখা যায় তাদের।

আন্দোলরত শিক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের ছাত্রসমাজ তৎপর ছিল, আছে এবং থাকবে। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান সুযোগ-সুবিধা সৃষ্টি করার কোনো বিকল্প নেই। বৈষম্যমূলক কোটা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সোচ্চার রয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিনহাজুল বলেন, আমরা কোটা পদ্ধতি এ বাংলার জমিনে চাই না। কোটা পদ্ধতির ফলে প্রকৃত মেধার মূল্যায়ন হয় না। মেধার মাধ্যমে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হোক। আমাদের এ আন্দোলন শুধু আমাদের জন্য নয়, এ আন্দোলন আমাদের পরবর্তী শিক্ষার্থীদের জন্য। সারাদেশে কোটা পদ্ধতি বাতিল নিয়ে আন্দোলন হলেও সরকার নিশ্চুপ কেন তা আমি জানি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৬ ঘন্টা আগে