শিক্ষা ও ক্যাম্পাস

পদত্যাগ করলেন জবি উপাচার্য সাদেকা হালিম

পদত্যাগ করলেন জবি উপাচার্য সাদেকা হালিম
ছবি: সংগৃহীত

পদত্যাগ করলেন জবি উপাচার্য সাদেকা হালিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকালে তিনি পদত্যাগ জমা দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপাচার্য দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, সাদেকা হালিম তার বাসা থেকে ব্যবহারের জন্য দেওয়া সরকারি গাড়ি নিয়ে জবি ক্যাম্পাসে আসেন। পরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান সাদেকা হালিম। প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হন তিনি।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন সাদেকা হালিম।

ড. সাদেকা হালিম রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেন। পরে কমনওয়েলথ স্টাফ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন।

তথ্য কমিশনের প্রথম নারী তথ্য কমিশনার ছিলেন সাদেকা হালিম। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির কার্যকরী সদস্য ও সিনেট সদস্য ছিলেন। জাতীয় শিক্ষানীতি কমিটি-২০০৯-এর কমিটির সদস্যও ছিলেন।

জবি শিক্ষক ইমনকে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

যৌন নিপীড়নের অভিযোগ জবি শিক্ষক ইমনকে বহিষ্কার, চেয়ারম্যানকে অব্যাহতি

শিক্ষা ও ক্যাম্পাস

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪, ১:২৯ পিএম

অবন্তিকার আত্মহত্যা: জবিতে আইন বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ

অবন্তিকার আত্মহত্যা: জবিতে আইন বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ১৮ মার্চ ২০২৪, ১০:৩১ এএম

অবন্তিকার মৃত্যুর ঘটনায় জবি সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক

অবন্তিকার মৃত্যুর ঘটনায় জবি সহকারী প্রক্টর দ্বীন ইসলাম আটক

শিক্ষা ও ক্যাম্পাস

শনিবার, ১৬ মার্চ ২০২৪, ৩:১৮ পিএম

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন জবি শিক্ষার্থীরা

অবন্তিকার আত্মহত্যা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন জবি শিক্ষার্থীরা

শিক্ষা ও ক্যাম্পাস

শনিবার, ১৬ মার্চ ২০২৪, ১:০০ পিএম

জবিতে থমথমে পরিবেশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

জবিতে থমথমে পরিবেশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

শিক্ষা ও ক্যাম্পাস

শনিবার, ১৬ মার্চ ২০২৪, ১০:০৬ এএম

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৯ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৯ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১৩ ঘন্টা আগে