৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে: রিটার্নিং কর্মকর্তা
৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে: রিটার্নিং কর্মকর্তা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এখনও চলছে গণনা।
তারা জানিয়েছেন,কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তাঁরা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না । কারণ যথেষ্ট সিসিটিভি ক্যামেরা রয়েছে।
তারা আরো জানান,কেউ ইচ্ছেকৃত বা পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করলে প্রশাসন ব্যবস্থা নেবেন।
মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ
নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ভোটার ২২২২ জন, কাস্টিং হয়েছে ১৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন, কাস্টিং ভোট ৩৯০৭টি (৬৯ শতাংশ), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ।
ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন।










