শিক্ষা ও ক্যাম্পাস

রাবি অধ্যাপকের লকার ভেঙে পরীক্ষার নথি উদ্ধার

রাবি অধ্যাপকের লকার ভেঙে পরীক্ষার নথি উদ্ধার
ছবি: সংগৃহীত

রাবি অধ্যাপকের লকার ভেঙে পরীক্ষার নথি উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক ও সাবেক সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদের চেম্বার এবং লকার থেকে ফলাফল আটকে থাকা পরীক্ষার নথিপত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং মতিহার থানা পুলিশের উপস্থিতিতে এসব নথি উদ্ধার করা হয়। নথি উদ্ধারের পর বিভাগ থেকে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের কথা জানানো হলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।

বিভাগ সূত্রে জানা যায়, লকার এবং চেম্বারের তালা ভাঙার পর সেখান থেকে মাস্টার্সের নন থিসিসের মৌখিক পরিক্ষার ৩৮ জনের ফলাফল পাওয়া গেছে। এছাড়া সান্ধ্যকালীন কোর্সের কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। তবে মাস্টার্রসের ৩ জন থিসিসের মৌখিক পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, পরীক্ষার ফলাফল প্রকাশের তথ্য উদ্ধারের জন্য প্রশাসন থেকে একটি কমিটি করে দেয়া হয়েছিল। সেই কমিটির নির্দেশে প্রক্টরিয়াল বডি এবং মতিহার থানার পুলিশের উপস্থিতে তার লকার এবং চেম্বারের তালা ভাঙা হয়।

সেখান থেকে মাস্টারসের নন-থিসিসের ভাইবার ফলাফল পাওয়া গেছে এবং তার চেম্বার থেকে সন্ধ্যাকালীন কোর্সের কিছু নথিপত্র পাওয়া গেছে। আশা করি জব্দকৃত তথ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে পরীক্ষার নম্বরপত্র দিনের পর দিন আটকে রেখে শিক্ষার্থীদের হয়রানি করার কোনো যৌক্তিক কারণ নেই।

তাই আজ প্রশাসনের পক্ষ থেকে আমরা তার (মুসতাক) লকার ভেঙে প্রয়োজনীয় যে কাগজপত্র সেগুলো বের করেছি। বাকি কাগজপত্র নির্দিষ্ট জায়গায় রেখে তার লকার সিলগালা করে রাখা হয়েছ।

পরবর্তী কর্মসূচির বিষয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরও আমাদের ফলাফল প্রকাশ না হলে আমরা গতকাল বিভাগে তালা দিয়ে আন্দোলন শুরু করি।

আমাদের সাবেক সভাপতি ও অব্যাহতি পাওয়া শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্য ফলাফল আটকে আছে বলে আমাদের জানানো হয়েছিল।

তবে আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সাবেক সভাপতি মুসতাক আহমেদের ব্যক্তিগত চেম্বার থেকে আমাদের পরীক্ষার নথি উদ্ধার করা হয়েছে এবং বিভাগ থেকে আমাদের রোববার/ সোমবার ফলাফল প্রকাশের আশ্বাস দেয়া হয়েছে। যেহেতু আমাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে, তাই আমরা অবস্থান কর্মসূচি প্রত্যহার করলাম।

এর আগে, গতকাল বুধবার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়ার ১০ মাস পরেও ফলাফল না পাওয়ায় বিভাগে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরীক্ষার নথিপত্র উদ্ধারের আগ পর্যন্ত বিভাগে তালা ঝুলিয়ে রেখেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১১ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১১ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১২ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৪ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৪ ঘন্টা আগে