শিক্ষা ও ক্যাম্পাস

দেশপ্রেমিকরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম বিতাড়িত হবে: শিবির সেক্রেটারি

দেশপ্রেমিকরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম বিতাড়িত হবে: শিবির সেক্রেটারি
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলুম বিতাড়িত হবে: শিবির সেক্রেটারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ও দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের দুটি পর্বে বরণ করেছেন এই সংগঠনটি।

রাজশাহী মহানগরীর বিনোদপুরে ছাত্রশিবিরের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহাইমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিকেলের পর্বে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন,  আজ আমাদের যারা গণতন্ত্রের সবক শিখাতে আসে তারাই সামাজ্যবাদের প্রতীক ছিলেন। যারা আজ গণতন্ত্র শিখাতে আসে তারাই গণতন্ত্রের বিরোধী হিসেবে প্রতীয়মান। আমাদের লক্ষ্য সৎ, দক্ষ,ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। যাদের মাধ্যমে রাষ্ট্রের সব জুলুমের অবসান ঘটবে।

এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রচুর জ্ঞান অর্জনের জায়গা। নিজের জীবনে সেই অর্জনকে কাজে লাগাবে হবে। নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। মানুষ হিসেবে মানুষের পরিচয় যেন আমরা রক্ষা করতে পারি। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তারা মানুষের পর্যায়ে থাকে না। এই শিক্ষা ব্যবস্থা কি আমাদের মনুষ্যত্ব শেখায়? এই শিক্ষাব্যবস্থা কি আমাদের নৈতিক জায়গাটা কি সঠিকভাবে গড়ে তুলতে পারছে?

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক ও রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম বলেন, উত্তম আর্দশ হলো হয়রত মুহাম্মদ (সা:)। তাঁর জীবনের প্রতিটি কাজ আমাদের জন্য অনুকরণীয়। রাসুলের জীবন থেকে শিক্ষা গ্রহণের জন্য রয়েছে আমাদের অবারিত সুযোগ।

তিনি আরোও বলেন, সকালের বাতাসে মুনাফেকের গন্ধ থাকে না, তাই সকালের বাতাস আমাদের গ্রহণ করতে হবে ফজরের নামাজের মধ্যে দিয়ে । জীবনে সহচর্য বাচাই করতে হবে খুবই চিন্তার সাথে। এমন সহচর্য গ্রহণ করবো যার সহচর্যে আসলে ইহাকালীন ও পরকালীন মুক্তির পথ সহজ হয়। যার কাছে গেলে ক্যারিয়ারের গাইডলাইন পেতে পারি।

অনুষ্ঠান শেষাংশে ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচারণ নিয়ে নাটিকা উপস্থাপন করা হয়। এছাড়াও রাবি শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৮ ঘন্টা আগে