শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে 'ক্যারিয়ার ও উচ্চশিক্ষা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে 'ক্যারিয়ার ও উচ্চশিক্ষা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহিত

রাবিতে 'ক্যারিয়ার ও উচ্চশিক্ষা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে "ক্যারিয়ার ও উচ্চশিক্ষা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. ফারাহা নেওয়াজ।

সেমিনারের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়।

সেমিনারে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, সেমিনারে অংশগ্রহণ করে আমাদের ক্যারিয়ার, দক্ষতা ও জ্ঞান এর পরিধিকে আরও সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতেও এমন সেমিনার চাই।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, একজন মানুষের লক্ষ্য নির্ধারণ করার পরে পরবর্তী পদক্ষেপগুলো হলো প্রস্তুতি ও কর্ম। আপনি কোথায় যেতে চান তা স্থির করুন এবং আপনার সীমাবদ্ধতার উপর ভিত্তি করে সেরা পথটি বের করুন। যখন আপনি একটি লক্ষ্য স্থির করেন এবং সত্যিকার অর্থে এটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তখন আপনার সমস্ত কিছু আপনার মন, শরীর ও চিন্তা সারিবদ্ধ হয়ে এটি আপনাকে অর্জনে সহায়তা করে।

তিনি আরো বলেন, আমরা একটি বাজার অর্থনীতিতে বাস করি যেখানে শিক্ষা একটি পণ্যে পরিণত হয়েছে। নিজের জন্য বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যায়।

ড. ফারাহা নেওয়াজ বলেন, পরিকল্পনা, প্রস্তুতি আর কর্ম হলো জীবনের লক্ষ্য অর্জনের মূলমন্ত্র। ক্যারিয়ারের পরিকল্পনা করার সময় আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা করা উচিত যাতে একটা পরিকল্পনা ব্যর্থ হলে যেনো বিকল্প আরেকটা পরিকল্পনা থাকে। এছাড়া ক্যারিয়ারের সুবিধা-অসুবিধা সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে।

সবশেষে, অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৯ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৯ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১২ ঘন্টা আগে