শিক্ষা ও ক্যাম্পাস
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ববি কেন্দ্রে দু'জন বহিষ্কার
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন ববি কেন্দ্রে দু'জন বহিষ্কার
গুচ্ছ ‘A’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কেন্দ্রে ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হয় গুচ্ছ ‘A’ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন ছাত্রী ও একজন ছাত্রকে বহিষ্কার করায় বহিষ্কৃত পরীক্ষার্থী ববি'র ৪ কর্মকর্তাকে পিটিয়ে জখম করে।
গুচ্ছ ‘A’ ইউনিট ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)কেন্দ্রের প্রধান ফোকাল হাফিজ আশরাফুল ইসলাম বলেন, “আজকের গুচ্ছ ‘A’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফোন নিয়ে এসে অসদুপায় অবলম্বনের কারণে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত একজন পরীক্ষার্থী তাকে বহিষ্কার করায় উল্টো ববির ৪ কর্মকর্তাকে মারধর করে আহত করে। বিষয়টি দুঃখজনক।”




