শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়ব: উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়ব: উপাচার্য
ছবি: সংগৃহীত

আমি হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়ব: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, ‘আমার অঙ্গীকার হচ্ছে, আমি হলগুলো সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত করে ছাড়ব। এই জায়গাতে আমি কাউকে ন্যূনতম ছাড় দেব না। হলে যা চলেছে সেটা অতীত ইতিহাস।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্য'র কার্যালয়ে যোগদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন থেকে হলে একজন ছাত্রও পেশিশক্তির চর্চা করতে পারবে না। সিট নিয়ে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না। যারা বৈধ সিটের দাবিদার শুধু তারাই হলে থাকবে। হলে সম্পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার সর্বশক্তি প্রয়োগ করব।’

ক্লাস শুরুর বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মূল কাজ হলো লেখাপড়া এবং ক্লাসরুমে ফিরে যাওয়া, সেটা অনেক দিন ধরে বন্ধ আছে। দেশে এ ধরনের একটা গণ-অভ্যুত্থানের পরে এটা অস্বাভাবিক ঘটনা নয়। শিক্ষকেরা ক্লাসরুম থেকে কিছুটা দূরে সরে যাওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হচ্ছে না।

তবে একজন শিক্ষক হিসেবে আমার চাওয়া থাকবে, যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রম চালু করা। আর সেই ব্যাপারে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আমি কামনা করছি। আমি চাই অতি দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হোক।’

উপাচার্য আরো বলেন, ‘শিক্ষকদের প্রধান কাজ পঠন-পাঠন, জ্ঞান অন্বেষণ ও গবেষণা করা। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রটি দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আসছে। গবেষকেরা যাতে উচ্চ মানসম্পন্ন গবেষণা করতে পারেন, আমি সেই পরিবেশ সৃষ্টি করতে চাই।’

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ মিনিট আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৪৫ মিনিট আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৪৮ মিনিট আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

১ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

১ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৯ ঘন্টা আগে