শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে এনটিআরসিএ কর্তৃক গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

রাবিতে এনটিআরসিএ কর্তৃক গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
ছবি: সংগৃহীত

রাবিতে এনটিআরসিএ কর্তৃক গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবৈধ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি করেছেন বিশ্ববিদ্যালয়ের ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন জোহা চত্বরে এই প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কতিপয় অসাধু কর্মকর্তা শিক্ষক সংকটের দোহাই দিয়ে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছে। এনটিআরসিএর দুর্নীতির মাধ্যমে ৬০ হাজার জাল সনদধারী শিক্ষকতার পদে চাকুরি করছে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং দ্রুততম সময়ে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিও নীতিমালায় স্পষ্ট বলা আছে শিক্ষক পদে নিয়োগের বয়স অনুর্ধ্ব ৩৫ বছর, সুতরাং ৩৫ ঊর্ধ্বরা অবৈধ। পরিপত্র অনুযায়ী শিক্ষক নিবন্ধনে যাদের সার্টিফিকেটের (৩ বছর) মেয়াদ নেই তারা নতুন করে আবেদন করতে পারবে না। সবশেষে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করছি।

আরবী বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, এনটিআরসিএর পরিপত্র অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। অটো এমপিও চালু করে ষড়যন্ত্রের সাথে জড়িত কর্মকর্তাদের অপসারণ করতে হবে। ১৮তম নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষার রেজাল্ট অতি দ্রুত দিতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী এম. এ. ইউসুফ আলী বলেন, আমাদের অবস্থান 'অবৈধ বিশেষ গণবিজ্ঞপ্তি' এর বিরুদ্ধে। দাবিগুলো সুস্পষ্ট, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমাদের ন্যায্য দাবি পূরণ করার আহবান জানাচ্ছি।

উল্লেখ্য, প্রতিবাদ সমাবেশে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৩ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৪ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে