শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিবির নেতার মৃত্যু
ছবি: সংগৃহিত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ শিবিরনেতার মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিবিরনেতা আলী রায়হান মারা গেছেন।

গত ৫ আগস্ট সকাল ১১টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা তাকে টার্গেট করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সহযোদ্ধারা তাকে রাজশাহী মেডিকেলে হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ তিন দিন পর বৃহস্পতিবার বিকেল চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। শিবিরের বিবৃতিতে বলা হয়, 'ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়ে তার পরিবারসহ ছাত্রশিবিরের প্রত্যেকটা জনশক্তিই গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তায়ালা তাঁর দ্বীন ও দেশের জন্য আত্মত্যাগকে কবুল করুন। তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাঁর পরিবার-পরিজনকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন, আমিন।'

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অন্তত ২৪ জন নেতাকর্মীসহ শত শত শিক্ষার্থী আহত হয়েছে।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৭ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১১ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১১ ঘন্টা আগে