শিক্ষা ও ক্যাম্পাস

একাদশ শ্রেণির স্থগিত ভর্তি কার্যক্রম শুরু আজ

একাদশ শ্রেণির স্থগিত ভর্তি কার্যক্রম শুরু আজ
ছবি: সংগৃহিত

একাদশ শ্রেণির স্থগিত ভর্তি কার্যক্রম শুরু আজ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আজ (রোববার) থেকে আবার শুরু হচ্ছে। এ প্রক্রিয়া চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত।

গত বুধবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৬ আগস্ট শুরু হবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও বন্ধ রাখা হয়।

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৭ মিনিট আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

২০ মিনিট আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২৪ মিনিট আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

৩২ মিনিট আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৪৫ মিনিট আগে