শিক্ষা ও ক্যাম্পাস

মধ্যরাতে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নেওয়া।

ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের আগ্রাসনে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে মধ্যরাতেই বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২১ আগস্ট) রাত ১২টায় দিকে বিশ্ববিদ্যালয়ের  কয়েকটি হল থেকে খন্ড, খন্ড বিক্ষোভ মিছিল এবং স্লোগানে স্লোগানে জড়ো হোন জোহা চত্বরে। এরপর রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন তাঁরা।

এসময় 'ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'ভারতের দালালরা, হুঁশিয়ার সাবধান', 'আমার দেশ ডুবলে কেনো, সরকারের কাছে জবাব চাই', 'পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা' এসব স্লোগান দিতে দেখা যায়। 

মোস্তাফিজ নামের এক শিক্ষার্থী বলেন, ভারত যখন ইচ্ছে তখন আমাদের পানিতে ডুবিয়ে মারবে আবার যখন ইচ্ছে তখন পানি দিবে না। এমন অনেক হয়েছে আর এসব হতে দিবো না। ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।পানি বন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এখন সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এখন প্রতিহিংসার সময় নয়, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর সময়।

সমাজবিজ্ঞান বিভাগের আল-সাদী ভুঁইয়া বলেন, এখন সময় হয়েছে ভারতের সাথে করা সকল গোপন চুক্তিতে জনগণের সামনে প্রকাশ করা। তারা যখন ইচ্ছে বাঁধ ভেঙে দিবে আর সেই পানিতে পানি বন্ধী হয়ে আমরা মরবো সেটা কখনোই হতে পারে না। আমরা অন্তবর্তী সরকারের মাধ্যমে জানাতে চাই, প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ভারতের দালালি করা আমাদের রক্তে মিশে গেছে। এখনি সময় সেই দালালদের বিরুদ্ধে আওয়াজ তুলা।

এসময় বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিকে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সেখানে সকল ছাত্র জনতাকে জড়ো হওয়ার আহবান জানান তারা।

উল্লেখ, গত মাসের ১৫ জুলাই সদ্য বিদায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের 'রাজাকার' বলে কটাক্ষ করার প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আজকে হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই ভারতের যড়যন্ত্র থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য নিজ উদ্যেগে এ আন্দোলন করছেন বলে জানান তাঁরা । 

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমান রিয়াদগামী বিমানের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জাতীয়

৯ ঘন্টা আগে

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

নোবেল অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড।

অর্থনীতি

১০ ঘন্টা আগে

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

অকৃতকার্য এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা দুই মাসের মধ্যে

এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুততম সময়ে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাবি ছাত্রদল মাদ্রাসায় ক্লাস নেন মামা, বেতন তোলেন রাবি ছাত্রদল নেতা

রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদ্রাসায় নিজে ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জ পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা সাড়ে ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। এসব স্বর্ণ ও রুপা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোর নাটোরে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামাণিক আর নেই

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়াই পবিত্র কোরআন পড়তে পারা কথিত ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সারাদেশ

১১ ঘন্টা আগে