শিক্ষা ও ক্যাম্পাস

পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে বই পুড়িয়ে প্রতিবাদ রাবি শিক্ষার্থীদের

পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে বই পুড়িয়ে প্রতিবাদ রাবি শিক্ষার্থীদের
ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রশ্নফাঁসের প্রতিবাদে নৈতিকতা ও সুশাসন বই পুড়ালেন রাবি শিক্ষার্থীরা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেওয়া বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ফাঁসের অভিযোগে বই পুড়িয়ে প্রতিবাদ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০-১৫ জন শিক্ষার্থী।

আজ রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের ৪১৩ নং রুমের সামনে বই পোড়ানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আকন্দ বলেন, বিসিএস পরীক্ষায় ৫৬%, রেলওয়ে ৮৫% ,প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১১৬% প্রভৃতি কোটা রয়েছে। এভাবে সরকারি চাকুরিতে কোটা থাকা বৈষম্যমূলক। ২০-২৫ বছর পড়াশোনা করে যদি চাকুরি না পাই, তাহলে তো পড়াশোনা করা লাভ নাই। এইজন্য বই পুড়িয়ে দিচ্ছি। বাবা-মা অভাবনীয় কষ্ট করে মাসের পর মাস, বছরের পর বছর টাকা দিয়ে যাচ্ছে। যদি চাকরি না পাই তাহলে তাদের রক্ত ও ঘামের সাথে প্রতারণা করা হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশের সর্বোচ্চ আইন সংবিধানে সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে এভাবে কোটা থাকলে সাধারণ শিক্ষার্থীরা সংবিধানে রক্ষিত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। এটা হতে পারে না।আমরা কোটা সংস্কার চাই।

শিক্ষার্থীদের ভরসার জায়গা বিপিএসসির নিয়োগ পরীক্ষাযর প্রশ্নও যদি ফাঁস হয় তাহলে মেধাবীরা কোথায় যাবে? আমাদের তো লেখাপড়া করে কোনো লাভ নেই। তাই বই পুড়িয়ে দিচ্ছি।

চাকরি প্রত্যাশী আরেক শিক্ষার্থী হৃদয় হোসেন বলেন, পড়াশোনা করে যদি চাকুরি না পাই বা বিশাল বৈষম্যের শিকার হই, তাহলে পড়াশোনা করব না। সব বই পুড়িয়ে দিব। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই হতে পারে না। মেধাভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা গড়ে উঠুক সেটাই চাই।

উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল-২৪ এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষায় প্রায় এক যুগ ধরে প্রশ্ন ফাঁস হয়ে আসছে। এমনকি সবশেষ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সবশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়। ৩৩তম বিসিএস থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত প্রায় ৩০টি ক্যাডার-ননক্যাডার পরীক্ষায় প্রশ্নফাঁস হয়েছে বলেও উল্লেখ করা হ। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১০ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১০ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১১ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৩ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৩ ঘন্টা আগে