শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে 'ছাত্র রাজনীতি সংস্কার' বিষয়ে রাজনৈতিক দলসমূহের মতবিনিময় সভা

রাবিতে 'ছাত্র রাজনীতি সংস্কার' বিষয়ে রাজনৈতিক দলসমূহের মতবিনিময় সভা
ছবি: সংগৃহীত

রাবিতে 'ছাত্র রাজনীতি সংস্কার' বিষয়ে রাজনৈতিক দলসমূহের মতবিনিময় সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'ছাত্র রাজনীতি সংস্কার প্রস্তাবে ছাত্র নেতৃবৃন্দের বোঝাপড়া শীর্ষক' আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো এ সভায় অংশ নেয়।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মুক্তমঞ্চে সামাজিক সংগঠন স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খাঁন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ছাত্রদলের উদ্দেশ্য হলো ছাত্রদের দাবি আদায়ে কাজ করা। অতীতে ছাত্র রাজনীতি মানেই ছিল আধিপত্য বিস্তার করা ও সিট দখল করা। ছাত্রদল চায় নতুন রাজনৈতিক ধারা তৈরি করে রাজনীতির পরিবর্তন করতে। আমরা চাই হলে মেধার ভিত্তিতে সিট পাবে ও ছাত্ররা স্বাধীনভাবে চলাচল করবে। কোন নেতাকর্মী অন্যায় করলে তার আইনানুযায়ী ব্যবস্থা হবে। আমরা ভুল করলে তা গণতান্ত্রিক উপায়ে ধরিয়ে দিবেন আহ্বান জানাই।

শাখা শিবির সভাপতি আব্দুল মোহাইমেন বলেন, ছোটবেলা থেকে যে রাজনীতি দেখেছি তা আমরাও নিষিদ্ধ চাই। তবে রাজনীতিই যদি বন্ধ হয়ে যায় তাহলে আগামী দেশের নেতৃত্ব কারা দিবে? আমরা ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণামূলক এবং শিক্ষার্থীবান্ধব রাজনীতি চাই।

এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান বলেন, শুধু ছাত্র রাজনীতির পরিবর্তন করলেই হবে হবে না। শিক্ষকদের রাজনীতি নিয়েও ভাবতে হবে। আজ যেভাবে সকল ছাত্র সংগঠন এখানে এক স্টেজে বসে আলাপ করছে। তেমনি বিশ্ববিদ্যালয়ের যে কোন সংকটে তাদের এক স্টেজে এসে কাজ করতে হবে।

মত বিনিময় সভার সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, আমরা চাই ক্যাম্পাসের সকল রাজনৈতিক সংগঠনগুলো এক প্লাটফর্মে এসে বিশ্ববিদ্যালয়ের কল্যানে কাজ করুক। আমরা অতীতের ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ার পক্ষে। নতুন দেশে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই৷

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাহিম রেজার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাসিন খান, রিসার্চ সোসাইটির সাবেক সভাপতি সাকিবুল হাসাল, পিডিএফ এর সাবেক সভাপতি আশিকুর রহমান সোহাগ।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে