শিক্ষা ও ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি সাইন্স ক্লাব

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি সাইন্স ক্লাব
ছবি: সংগৃহীত

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল রাবি সাইন্স ক্লাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি সায়েন্স ক্লাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনে ১০ম আরইউএসসি ফ্রেশারস রিসেপশন আয়োজন করেন তারা।

অলিম্পিয়াড প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া বিভিন্ন পর্বের মধ্যে ছিল নবীনদের স্বাগত জানানো, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার টক, অলিম্পিয়াডে বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান এবং সর্বশেষ একটি সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পর্বে নাচ, গান এবং অন্যান্য আয়োজন ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, "বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ সময়। এখানে অর্জিত অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ সফলতার ভিত তৈরি করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম এবং টেকফ্লিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও নাসিম রানা মাসুদ।

প্রফেসর আমিরুল ইসলাম কনক শিক্ষার্থীদের প্রতি দিকনির্দেশনা দিয়ে বলেন, "জ্ঞানচর্চার এই অঙ্গনটি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি ভালোবাসা আরও গভীর করে তুলবে।" এছাড়া নাসিম রানা মাসুদ "ক্যারিয়ার টক" প্রদান করেন, যেখানে তিনি উদ্ভাবনী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান এবং সফল ক্যারিয়ারের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ। তিনি নবীন শিক্ষার্থীদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এসময় বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৬ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৭ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৯ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৯ ঘন্টা আগে