শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
ছবি: সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। এতে সংগঠনটির সাবেক কোষাধ্যক্ষ মো. মাহাবুব আলম খানকে আহ্বায়ক, সাবেক সভাপতি এম বোখারী আজাদ জনিকে যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সভাপতি জুবায়ের জামিলকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার রমনা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলায় এ কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি রেহান উদ্দিন রাজু, সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার নিউজ এডিটর জাহেদ চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক বাপী মজুমদার, প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চমন আফরোজ রোজী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম দুলাল, সাবেক সভাপতি শফিকুল কাদির চৌধুরী, উত্তম কুমার দাস, মো. আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান কোরবান, সরদার এম আনিছুর রহমান, রকিব উদ্দিনসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।

শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

নিবন্ধন শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিসহ তিন দাবিতে আন্দোলনে চাকরিপ্রার্থীরা

দ্রুত ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন চাকরিপ্রার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রোববার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবেন তারা।

চাকুরি ও ক্যারিয়ার

৫ ঘন্টা আগে

সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

রিয়াদের কিং খালিদ সৌদির রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বিমানবন্দরের কয়েকটি অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। আহতদের উদ্ধারে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে

এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

অকৃতকার্য এসএসসিতে অকৃতকার্যদের জন্য নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগসহ নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাপাইনবয়াবগঞ্জ শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালুর অনুমোদন রুয়েটে ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১৫তম জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে পৃথক ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার (Foreign Language Centre) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে