শিক্ষা ও ক্যাম্পাস

রাবির দ্বাদশ সমাবর্তনে রেজিস্ট্রেশনের জন্য চতুর্থ দফা সময় বাড়ল

রাবির দ্বাদশ সমাবর্তনে রেজিস্ট্রেশনের জন্য চতুর্থ দফা সময় বাড়ল
ছবি: সংগৃহীত

রাবির দ্বাদশ সমাবর্তনে রেজিস্ট্রেশনের জন্য চতুর্থ দফা সময় বাড়ল

স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক হলেও যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেননি তাদের জন্য চতুর্থ দফায় রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময় আগামী ১৭ জুলাই রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। অংশগ্রহণের যোগ্যতাসহ রেজিস্ট্রেশনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। রেজিস্ট্রেশনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ww.ru.ac.bd থেকে জানা যাবে।

এর আগে, গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হয়েছিল। পরে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়ে সময়সীমা বাড়িয়ে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত করা হয়। তৃতীয় দফায় সময়সীমা বাড়িয়ে ১০ জুলাই করা করা হয়েছিল। এবার চতুর্থ দফায় সময় বাড়িয়ে ১৭ জুলাই করা হয়েছে। ফলে সমাবর্তনে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীর আগামী ১৭ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

এই সমাবর্তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জনকারীগণ, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীগণ, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এমবিবিএস, বিডিএস, ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এম.ফিল, এম.ডি, পিএইচ.ডি ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীগণ স্নাতক/স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর যেকোনো একটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫ হাজার টাকা (মূল সনদ, সমাবর্তন গাউন, টুপি ও স্যাষে এবং আনুষঙ্গিক ফি বাবদ) রেজিস্ট্রেশন ফি অনলাইনে পরিশোধ করতে হবে।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৮ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১০ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১১ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১১ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১১ ঘন্টা আগে