শিক্ষা ও ক্যাম্পাস

খেলার স্পিরিটটাকে কাজে লাগিয়ে দেশ গড়ার লড়াইটা চালিয়ে যেতে হবে : আসিফ মাহমুদ

খেলার স্পিরিটটাকে কাজে লাগিয়ে দেশ গড়ার লড়াইটা চালিয়ে যেতে হবে : আসিফ মাহমুদ
ছবি: সংগৃহিত

খেলার স্পিরিটটাকে কাজে লাগিয়ে দেশ গড়ার লড়াইটা চালিয়ে যেতে হবে : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ১১ জন মাঠে খেললেও আমরা ১৮ কোটি মানুষ এক হয়ে যেতে পারি। সেটাকে আমাদের জাতীয় শক্তিতে রূপান্তর করতে হবে। সেই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ গড়ার যে লড়াইটা সেটা চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়ামে রাবি বনাম রুয়েটের মধ্যে প্রীতি ফুটবল খেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (রুয়েট) ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমার সঙ্গে আসলে খেলাধুলা যায়। আমাদের এই সরকারের একটা চরিত্রের কাজ হচ্ছে এখানে যুবকরা আছে আবার প্রবীণরাও আছে। এখানে কিন্তু প্রবীণরা কোনোভাবেই যুবকদের থেকে পিছিয়ে নেই। ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য। তিনি ক্রীড়া ব্যক্তিত্ব নন, তবে খেলাধুলার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার একটা প্রভাব রয়েছে। তিনি অলিম্পিক উদ্বোধন করেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা অভ্যুত্থানের পর দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। একটা পাকিস্তানের সঙ্গে আমরা টেস্ট সিরিজ জয় করেছি। আর সাফ অনুর্ধ্ব-২০ এ চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়। কারণ আমরা বেশি কাজ করার সুযোগে পাইনি। কিন্তু এর ধারাবাহিকতা যেন থাকে সে জন্য আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কাজ করে যাব। স্পোর্টসের জন্য আমরা কাজ করে যাব, কিন্তু অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। ইদানিং দেখা যাচ্ছে স্মার্টফোনে আসক্তিসহ বিভিন্ন দিকে আমরা চলে যাচ্ছি। তাই আমাদের নিজেদের জায়গা থেকে অংশগ্রহণ করতে হবে খেলাধুলাতে।

সভাপতির বক্তব্যে রাবি ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, দুই দলের খেলা দেখে আমি খুবই আনন্দিত। দুই দলই ভালো খেলেছে। রাবির ফুটবল টিমকে জয়ী হওয়ার জন্য অভিনন্দন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ওবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় রাবি বনাম রুয়েটের প্রীতি ফুটবল ম্যাচ। এতে দুই শূন্য গোলে জয় লাভ করে রাবি।

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৪০ মিনিট আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ায় পঞ্চগড়ের বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার

মহালয়ার পুণ্যলগ্নে দেবী দুর্গার আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পঞ্চগড়ের পবিত্র শ্রী শ্রী বোদেশ্বরী শক্তিপীঠ পরিদর্শন করেছেন বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের জনগণের শান্তি, অগ্রগতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনায় পূজা-অর্চনা করেন।

ছবি

১ ঘন্টা আগে

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

জামায়াত মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জানিয়েছেন, তুরস্ক সরকারের সঙ্গে বৈঠকে মক্কা চুক্তি, বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

রাজনীতি

১ ঘন্টা আগে

বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে উত্তাপ বিএনপিতে হাফ ডজন মনোনয়নপ্রত্যাশী

রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সামনে রেখে ক্রমেই সরগরম হয়ে উঠছে মহানগরী। নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র প্রার্থীদের তৎপরতায় নগরজুড়ে নির্বাচনী আবহ তৈরি হয়েছে। পাড়া-মহল্লা, সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। একই সঙ্গে নগরীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

রাজনীতি

১ ঘন্টা আগে