শিক্ষা ও ক্যাম্পাস

পরীক্ষা দিতে এসে রাবির ২ ছাত্রলীগ নেতা আটক

পরীক্ষা দিতে এসে রাবির ২ ছাত্রলীগ নেতা আটক
ছবি: সংগৃহিত

পরীক্ষা দিতে এসে রাবির ২ ছাত্রলীগ নেতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজ বিভাগে পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন দুই ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ছাত্রলীগ নেতারা পরীক্ষা দিতে এলে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে পরীক্ষা দিতে অস্বীকৃতি জানান।

এরপর তাদের প্রক্টর দপ্তরের মাধ্যমে মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আটক দু’জন হলেন- সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বেগম রোকেয়া হলের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং আইবিএ-এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈকত রায়হান।

শিক্ষার্থীদের অভিযোগ, সৈকত রায়হান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। আলফি শারিন আরিয়ানা আন্দোলনরত নারী শিক্ষার্থীদের তালিকা করে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছ পাঠাতেন এবং হুমকি দিতেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ গতকাল দু’জনকে নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা আছে বলে জেনেছি। মামলা অনুযায়ী বিষয়টি প্রশাসন দেখবে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, ‘সন্ধ্যায় দু’জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে একজনের নামে মামলা আছে। অপরজনের নামে মামলার জন্য অভিযোগকারীরা পর্যালোচনা করছেন।’

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা-কর্মীদের নামে গত ৮ অক্টোবর রাবি শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার এজাহারভুক্ত আসামি সৈকত রায়হান। এছাড়া বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, দু’জন সহকারী প্রক্টরসহ ছাত্রলীগের ৬১ নেতা-কর্মীকে আসামি করে মতিহার থানায় মামলা করা হয়েছে।

সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাবি সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের তিন নেতাকর্মীসহ চারজনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আরিফুল ইসলামের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

শিক্ষা ও ক্যাম্পাস

১ ঘন্টা আগে

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

২ ঘন্টা আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

২ ঘন্টা আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

৩ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

৩ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৭ ঘন্টা আগে