শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষার্থীদের হয়রানি রোধে রাবিতে সহায়তা সেল গঠন

শিক্ষার্থীদের হয়রানি রোধে রাবিতে সহায়তা সেল গঠন
ছবি : ফাইল

শিক্ষার্থীদের হয়রানি রোধে রাবিতে সহায়তা সেল গঠন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অহেতুক হয়রানির শিকার না হন, তার জন্য দুই সহকারী প্রক্টরকে নিয়ে একটি সহায়তা সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সহায়তা সেলের সদস্য হলেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও ড. রতন কুমার। কোনো শিক্ষার্থী অহেতুক হয়রানির শিকার হলে উপর্যুক্ত দুই শিক্ষকের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে প্রশাসন যাচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এই পরিপ্রেক্ষিতে রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।

তাতে আরো উল্লেখ করা হয়েছে, এই বিষয়ে রাবি কর্তৃপক্ষ দুইজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে সেলের সদস্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন (মোবাইল ফোন: ০১৯১৬৩১৪৯৬১) ও ড. রতন কুমার (মোবাইল ফোন: ০১৭১৪৭৮১৭৩৫)—এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অহেতুক হয়রানির শিকার না হন তারই পরিপ্রেক্ষিতে আমরা এই সহায়তা সেল গঠন করেছি। সহায়তা সেলের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

২ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

২ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

২ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে