শিক্ষা ও ক্যাম্পাস

উচ্চশিক্ষা সংস্কারে ১৫ দফা প্রস্তাব পেশ ঢাবি শিক্ষকসমাজের

উচ্চশিক্ষা সংস্কারে ১৫ দফা প্রস্তাব পেশ ঢাবি শিক্ষকসমাজের
ছবি: সংগৃহিত

উচ্চশিক্ষা সংস্কারে ১৫ দফা প্রস্তাব পেশ ঢাবি শিক্ষকসমাজের

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ ও দুর্নীতি রোধ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাষ্ট্রীয় বরাদ্দ বৃদ্ধি, গবেষণাখাতে ইউজিসি কর্তৃক বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়ানো এবং তা আমলাতান্ত্রিকতা ও অনিয়ম দূর করতে, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণসহ উচ্চশিক্ষা সংস্কারে মোট ১৫টি প্রস্তাব পেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সাথে তাঁর দফতরে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজের ৯ সদস্যের প্রতিনিধিদল রোববার (১৫ সেপ্টেম্বর) এ প্রস্তাব পেশ করেন। প্রতিনিধিদলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম প্রস্তাবসমূহ পাঠ করে শোনান।

এসময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ শিক্ষকসমাজের প্রস্তাবসমূহ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয়গুলোর গৃহীত যেকোন পদক্ষেপ বাস্তবায়নে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। এছাড়াও, ইউজিসি চেয়ারম্যান গবেষণা প্রকল্পের মূল্যায়নে কোন প্রকার অস্বচ্ছতা থাকলে তা নিরসন এবং গবেষণার অর্থ দ্রুত ছাড়করণের প্রতিশ্রুতি দেন।

প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন তাঁর বক্তব্যে বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ব-উদ্যোগে শিক্ষকসমাজের সংস্কার প্রস্তাবসমূহ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে পারে। এক্ষেত্রে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি উচ্চশিক্ষা সংস্কারে ইউজিসি’র সক্ষমতার সীমাবদ্ধতার কথাও তাঁর বক্তব্যে তুলে ধরেন। ইউজিসি’র ক্ষমতায়ন প্রয়োজন বলে তিনি মনে করেন।

প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যা পিছিয়ে পড়া মানুষের কথা বলবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি উচ্চশিক্ষায় গবেষণাকে মূলধারায় নিয়ে আসার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান গবেষণা কেন্দ্রগুলোতে অর্থ বরাদ্দ বাড়ালে এবং অবকাঠামোগত কিছু সংস্কার করা হলে সেখান থেকে আন্তর্জাতিক মানের গবেষণা সমৃদ্ধি সম্ভব হবে। তাঁরা গবেষণায় উৎসাহ দেওয়ার জন্য প্রতিবছর ১০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে 'ইউজিসি রিসার্চ এওয়ার্ড প্রদান করার প্রস্তাব দেন। পাশাপাশি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের জন্যও 'ইউজিসি পিএইচডি রিসার্চার এওয়ার্ড' চালু করা যেতে পারে বলেও তাঁরা মত প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজের প্রতিনিধিরা হলেন- প্রফেসর রোবায়েত ফেরদৌস, প্রফেসর ড. ইসরাফিল শাহীন, প্রফেসর ড. অতনু রব্বানী, ড. মো. আহসান হাবীব, প্রফেসর ঈশানী চক্রবর্তী, প্রফেসর জোবাইদা নাসরীন, প্রফেসর গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম এবং প্রফেসর সংগীতা আহমেদ।

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

২২ মিনিট আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

২৯ মিনিট আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

একযোগে ব্যাংকের কার্ডসেবা বন্ধ ভোগান্তিতে গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশের প্রায় ৩১টি ব্যাংকের কার্ডভিত্তিক সেবা একযোগে বন্ধ হওয়ার ঘটনায় দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর দুর্বলতা, নিয়ন্ত্রক সংস্থার তদারকি এবং গ্রাহক-যোগাযোগের কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অক্টোবরের শুরুতে Q-Cash পেমেন্ট প্রসেসিং নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেল (পিওএস), বাংলা কিউআর, ই-কমার্স পেমেন্টসহ বিভিন্ন কার্ডসেবা বিঘ্নিত হয়। এতে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন ও লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা; বাধাগ্রস্ত হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমও।

ধর্ম

৩ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রিমান্ড রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার অভিযোগে করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অপরাধ ও আইন

৪ ঘন্টা আগে