শিক্ষা ও ক্যাম্পাস

সীমান্তে স্বর্ণা ও জয়ন্ত হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সীমান্তে স্বর্ণা ও জয়ন্ত হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

সীমান্তে স্বর্ণা ও জয়ন্ত হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও শ্রী জয়ন্তকে হত্যা এবং ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কর্তৃক বাংলাদেশকে হুমকি দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবন থেকে মিছিল নিয়ে সিনেট সংলগ্ন প্যারিস রোডে অবস্থান নিয়ে এ মানববন্ধন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ভারত সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদে আবার যদি দাঁড়াতে হয়, সারা দেশের শিক্ষক ও শিক্ষার্থী সমাজ আবার রুখে দাঁড়াবে। ভারতের চামচারা তাদের বন্ধুত্বের নমুনা দিচ্ছে। আগে ভারতকে হাজার টন ইলিশ পাঠালে ওরা আমাদের আবরার, স্বর্ণা, জয়েন্ত, ফেলানীর মতো লাশ উপহার দিয়েছে।

আমরা শেখ হাসিনা-মোদির মতো বন্ধুত্ব চাই না। বন্ধুত্ব করতে হবে দেশের সঙ্গে দেশের। ২০২৪ এর গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে তারা নানা প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে। স্বর্ণা, ফেলানীর হত্যার সুষ্ঠু তদন্তের না হওয়া পর্যন্ত আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বের সিদ্ধান্ত নিবে না। এতদিন পর্যন্ত যত হত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে।

রাষ্ট বিজ্ঞান বিভাগের অধ্যাপক তারেক ফজল বলেন, ২০২৪ সালের ছাত্রদের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এ স্বাধীনতা অনুভব করতে পাচ্ছি। বিএসএফ কর্তৃক সিমান্তে স্বর্ণা, জয়ন্ত খুন এবং ভারতীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং কর্তৃক বাংলাদেশকে জঘন্য ও বেআইনি হুমকির প্রদানের বিরুদ্ধে এখানে রাষ্ট্রনীতি বিজ্ঞানীদের পক্ষ থেকে আমরা তীব্র ও নিন্দা জানাচ্ছি।

তিনি আরও বলেন, ভারতীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং’কে আমরা বলতে চাই, আপনি আপনার নিজের চর্কায় তেল দিন। আপনি নিজেই নিজ দেশকে বাঁচান। বাংলাদেশকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। বাংলাদেশে যদি একটা বুলেট ছোড়া হয়, তাহলে আমরা ১০টা বুলেট ছুড়বো।

অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, বাংলাদেশ আর সেই পর্যায়ে নেই যে আমরা চুপ করে বসে থাকবো না। আমরা ব্যাক্তির সঙ্গে ব্যাক্তির বন্ধুত্ব চায় না, আমরা দেশের দেশের বন্ধুত্ব চায়। বাংলাদেশ এখন আর ফ্যাসিবাদের সরকার অধিনে নেই। আজ যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, তা পৃথিবীর আর কোথাও হয় না। এগুলো আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। আমরা চায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে এর সুষ্ঠু বিচার করা হোক।

এ সময় মানববন্ধনে রাবির বিভিন্ন বিভাগের চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

৪ ঘন্টা আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

৪ ঘন্টা আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

৫ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

৬ ঘন্টা আগে