শিক্ষা ও ক্যাম্পাস

সাঁওতাল নারীদের আর্থ সামাজিক উন্নয়নে ৩ রাবি শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগ

সাঁওতাল নারীদের আর্থ সামাজিক উন্নয়নে ৩ রাবি শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগ
ছবি: সংগৃহীত

সাঁওতাল নারীদের আর্থ সামাজিক উন্নয়নে ৩ রাবি শিক্ষার্থীর ব্যতিক্রমী উদ্যোগ

সাঁওতাল নারীদের আর্থ সমাজিক উন্নয়নে 'নিশানদিহি' নামের একটি ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে হাতের কাজ ও কুটির শিল্পের নৈপুণ্যতায় অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলার উদ্যোগ গ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন তরুণ শিক্ষার্থী।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো: মাঈনুল ইসলাম, গ্রাফিক ডিজাইন, ক্রাফ্ট এবং হিস্টোরি অফ আর্ট বিভাগের নিশাত আনজুম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আখলিমা আক্তার শিলা এই উদ্যোগ পরিকল্পনা ও বাস্তবায়ন করছেন।

নিশানদিহির আওতায় রাজশাহী জেলার পবা উপজেলার টেমা নামক সাঁওতাল গ্রামে ২০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে নারীদের বিভিন্ন ধরনের গহনা, হাতের কাজ ও কুটিরশিল্পের নৈপুণ্য শেখানো হয়েছে, যা তারা স্থানীয় ও জাতীয় বাজারে বিক্রির মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

প্রোজেক্ট নিশানদিহির অন্যতম উদ্যোক্তা আখলিমা আকতার শিলা জানান, "সাঁওতাল নারীদের উন্নতি সম্ভব, যদি তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি মেনে নতুন সুযোগের দিকে পথপ্রদর্শন করা হয়। নিশানদিহি প্রজেক্ট তাদের কর্মক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখার দিকটি নিশ্চিত করছে।"

সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি প্রিন্স টুডু জানান, “আমাদের আদিবাসী ইতিহাস ও ঐতিহ্য অনেক পুরোনো হলেও আমরা নানা সামাজিক ও অর্থনৈতিক বাধার কারণে উন্নয়নের মূলধারায় প্রবেশ করতে পারিনি। প্রোজেক্ট নিশানদিহি আমাদের নারীদের জন্য নতুন এক কর্মসংস্থানের দিক উন্মোচন করেছে।”

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন বলে আশা করছেন উদ্যোক্তারা। তারা বিশ্বাস করেন, সাঁওতাল নারীদের এই উদ্যোগের মাধ্যমে নতুনভাবে পরিচিত করা সম্ভব হবে, যা তাদের জীবনমানের উন্নয়নসহ বৃহত্তর সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে