শিক্ষা ও ক্যাম্পাস

আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে ইবিতে গবেষণা সেমিনার

আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে ইবিতে গবেষণা সেমিনার
- ছবি - ইন্টারনেট

আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে ইবিতে গবেষণা সেমিনার

‘ট্রেডিশনাল ল্যান্ড রাইটস অব ইনডিজেনিয়াস পিপল : দ্যা কেইস অব খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার। তার গবেষণার মূল বিষয়বস্তু ছিলো ‘অবজারবেন্স অন ল্যান্ড ঔনারশিপ অ্যান্ড ল্যান্ড লস অ্যামং খাসিয়া কমিউনিটি ইন বাংলাদেশ’। গবেষণাটির তত্ত্বাবধানে রয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা।

সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহার সভাপতিত্বে গবেষণা বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করীম। আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। 

গবেষক সাহিদা আখতার উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- বাংলাদেশে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য খাসিয়া জনগোষ্ঠী। এছাড়াও আরো বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী রয়েছে।  এই জনগোষ্ঠীরা বিভিন্ন সময়ে ভূমির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের নিপীড়ন করে পৌত্রিক ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এ গবেষণার মাধ্যমে বিদ্যমান আইন সংশোধন করে অথবা নতুন আইন প্রণয়নের মাধ্যমে খাসিয়াদের প্রথাগত আইনের সমন্বয় করে কিভাবে তাদের জীবনযাত্রার উন্নতি করা যায় সে বিষয়ে তুলে ধরা হয়েছে।