শিক্ষা ও ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও ৭ হল প্রাধ্যক্ষের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও ৭ হল প্রাধ্যক্ষের পদত্যাগ
ছবি : ফাইল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও ৭ হল প্রাধ্যক্ষের পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরও সাতটি হলের প্রাধ্যক্ষ ও ২৪ জন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগ করা হল প্রাধ্যক্ষরা হলেন, বেগম রোকেয়া হলের জয়ন্তী রানী বসাক, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ফারজানা কাইয়ুম কেয়া, রহমতুন্নেসা হলের হাসনা হেনা, শহীদ জিয়াউর রহমান হলের মো. নাসিরুদ্দিন, বেগম খালেদা জিয়া হলের হোসনে আরা খানম, মন্নুজান হলের রাশিদা খাতুন এবং তাপসী রাবেয়া হলের জুয়েলী বিশ্বাস।

এ ছাড়া রোকেয়া হলের পাঁচজন, শহীদ জিয়াউর রহমান হলের চারজন, তাপসী রাবেয়া হলের চারজন, মন্নুজান হলের চারজন, বেগম খালেদা জিয়া হলের তিনজন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দুজন, রহমতুন্নেসা হলের দুজনসহ মোট ২৪ জন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, ব্যক্তিগত কারণেই অধিকাংশ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন।

এর আগে গত মঙ্গলবার তিন হলের প্রাধ্যক্ষ ও পাঁচজন আবাসিক শিক্ষক পদত্যাগ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীর, প্রক্টর আসাবুল হকসহ বর্তমান প্রশাসনের ৩১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সব মিলিয়ে এখন পর্যন্ত বর্তমান প্রশাসনের মোট ৬৯ জন ব্যক্তি পদত্যাগ করলেন। রেজিস্ট্রার তারিকুল হাসান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

৩ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

৩ ঘন্টা আগে

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রাজনীতি

৪ ঘন্টা আগে

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

ট্রেন পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত, নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে যাত্রীবাহী ট্রেন রেহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে

দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি দুর্যোগের ক্ষতি কমাতে বাস্তবসম্মত নগর পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং বাস্তবসম্মত নগর পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয়

৫ ঘন্টা আগে