শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির শহীদুল্লাহ হলের সামনে চলছে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

ঢাবির শহীদুল্লাহ হলের সামনে চলছে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

ঢাবির শহীদুল্লাহ হলের সামনে চলছে সংঘর্ষ, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে এখনো সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ চলছে। একই সঙ্গে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শহীদুল্লাহ হল এলাকায় এমন চিত্র দেখা যায়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সেখান থেকে পিছু হটে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে দোয়েল চত্বর এলাকায় অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই এলাকায় এখনো উভয়পক্ষের মধ্য দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। শোনা যাচ্ছে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিকেল ৩টায় হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষই ইট-পাটকেল লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে এখন পর্যন্ত ১৫৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে আটজনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা হলেন- কাজী তাসনিম (২৪), ইয়াকুব (২৪), অমি আক্তার (২৬), আমিনুর (২২), শুভ (২৫), গিয়াস উদ্দিন (২২), নাসির (২৩) ও অপি (২২)।

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ৬:২১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ১১:৩৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে কে এই অস্ত্রধারী যুবক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে কে এই অস্ত্রধারী যুবক

শিক্ষা ও ক্যাম্পাস

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম

ঢাবিতে ছাত্রলীগের দফায় দফায় হামলায় শতাধিক কোটা আন্দোলনকারী আহত

ঢাবিতে ছাত্রলীগের দফায় দফায় হামলায় শতাধিক কোটা আন্দোলনকারী আহত

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ১৫ জুলাই ২০২৪, ১১:১৫ এএম

কোটা আন্দোলনে না যেতে ঢাবির হলে হলে ছাত্রলীগের ‘নির্দেশনা’

কোটা আন্দোলনে না যেতে ঢাবির হলে হলে ছাত্রলীগের ‘নির্দেশনা’

শিক্ষা ও ক্যাম্পাস

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ৩:০৯ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৩ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৩ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৪ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৬ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৬ ঘন্টা আগে