শিক্ষা ও ক্যাম্পাস

ঢামেকের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ

ঢামেকের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

ঢামেকের জরুরি বিভাগে ঢুকে শিক্ষার্থীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ

দফায় দফায় হামলার পর এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাঠিসোটা নিয়ে ২০-২৫ জন ছাত্রলীগ নেতাকর্মী এ হামলা চালায়। এসময় সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। অনেকে ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন।

আনসার সদস্যরা মাইকিং করে ছাত্রলীগ নেতাকর্মীদের বের হয়ে যেতে বলেন। প্রায় ১০ মিনিট মারধরের পর ৭টা ২৭ মিনিটে ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়ে যায়।

এরপর হাসপাতাল ভবনের দরজা বন্ধ করে দেয় হাসপাতালের কর্মীরা। পরে আবারও ছাত্রলীগ হামলা শুরু করেন। এ সময় বেশিরভাগ ছাত্রলীগ কর্মী হেলমেট পরে ছিলেন, তাদের হাতে লাঠি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ছাত্রলীগের নেতাকর্মীরা মেডিকেলের জরুরি বিভাগ থেকে বের হয়ে যান।

এর আগে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। এতে সাংবাদিকসহ দুইশ’ শিক্ষার্থী আহত হন। বিকাল সাড়ে ৩টার পর থেকে চিকিৎসা নিতে ঢামেকে আহত শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেলের ভেতরে শোডাউন ও ইটপাটকেল ছোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের একদল কর্মী শহিদ মিনার থেকে মেডিকেলের দিকে আসছিলেন। মেডিকেলের সামনে শিক্ষার্থীদের জটলা দেখতে পেয়ে তারা ধাওয়া দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ইটপাটকেল ছোড়েন। ইটের আঘাতে একজন পথচারী আহত হন।

পরে লাঠিসোটা নিয়ে বিকাল ৫টা ২৫ মিনিট পর্যন্ত মেডিকেলের ভেতরে-বাইরে শোডাউন দেয় ছাত্রলীগ।এ সময় ঢামেকের বাইরের রাস্তায় আহতের সঙ্গে আসা একদল শিক্ষার্থীর ওপর হামলা করে ছাত্রলীগ। পরে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা বলেন, আমরা আহত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। ছাত্রলীগ এখানে এসেও আমাদের ওপর হামলার চেষ্টা করছে। এমনকি যারা আসছেন হাসপাতালের পথে, তাদেরকেও হামলা করছেন।

এসময় ওই এলাকায় ছয়টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মেডিকেলের বাইরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সেখানে পুলিশের কোনো সদস্য দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যার দিকে জরুরি বিভাগে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

২ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

২ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৩ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৫ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৫ ঘন্টা আগে