শিক্ষা ও ক্যাম্পাস
ধামইরহাটে প্রন্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন
ধামইরহাটে প্রন্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৫১৯০ জন কৃষকের মাঝে পাট,তিল ও মুগ ডালের বীজ এবং ডিএপি/এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর রাব্বি প্রমুখ।




