শিক্ষা ও ক্যাম্পাস

প্রত্যয় স্কিম: অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করলেন রাবি শিক্ষক সমিতি

প্রত্যয় স্কিম: অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করলেন রাবি শিক্ষক সমিতি
ছবি : ফাইল

প্রত্যয় স্কিম: অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করলেন রাবি শিক্ষক সমিতি

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। বুধবার (০৩ জুলাই) বেলা ১১টায় তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের চত্বরে অবস্থান কর্মসূচিতে এ প্রত্যাখ্যানের ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

এদিকে, সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার ও প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় বৃষ্টির মধ্যেও তৃতীয় দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা এই স্কিম তৈরি করলেন তাঁরা নিজেরায় কেন সেই স্কিমের বাইরে থাকলেন। বিদ্যমান পেনশন স্কিমের অধীনে যারা একই সুবিধাদি পেতেন, নতুন স্কিমে তাদের একই স্কিমের অন্তর্ভুক্ত করা হলে সেটি নিয়ে বৈষম্যের কথা উঠতোনা। যেখানে নতুন বেতন স্কেল সকলের জন্য একসাথে কার্যকর হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য আলাদা সময়ে, আলাদা স্কিম রাখার কোন যৌক্তিকতা নেই। এটি বৈষম্যমূলক এবং সুরভিসন্ধিমূলক। যেখানে স্বয়ং সরকার প্রধান বললেন যারা বিদ্যমান পেনশন স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত নতুন স্কিম তাদের জন্য নয়, তবে কেন আবার প্রচলিত পেনশন স্কিম বাদ দিয়ে নতুন স্কিমের আওতায় নিয়ে আসার বাধ্যবাধকতা দেখা দিলো।

আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ বলেন, সর্বজনীন পেনশন স্কিম তথা প্রত্যয় স্কিম বাতিলের দাবীতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যে আন্দোলন করছেন তা অত্যন্ত যৌক্তিক। সারা পৃথিবীর কল্যাণ রাষ্ট্র সমূহে যেখানে নাগরিক সুবিধা বাড়ানোর চেষ্টা করা হয় সেখানে এদেশে এভাবে কমানোর উদ্যোগ অত্যন্ত বিস্ময়কর! আমাদের প্রতিবেশী দেশসমূহের তুলনায়ও যেখানে আমাদের দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকদের সুযোগ সুবিধা কম সেখানে প্রত্যয় স্কিমের নামে কমানো অত্যন্ত অবমাননার ও হতাশাজনক। জাতির মেধাবী সন্তানরা এ ধরণের পেশায় আসতে অনুৎসাহিত হবে । এরফলে ভবিষ্যতে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে এ দেশ জাতিকে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ ঐক্যবদ্ধভাবে সর্বজনীন পেনশন স্কিম বাতিল এবং স্বতন্ত্র পে স্কেলের দাবীতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। এখানে উল্লেখ করা দরকার যে, গতকাল "স্পষ্ট করণ" নামে যে বক্তব্য সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে তা হাস্যকর ও শুভঙ্করের ফাঁকি। এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমাদের শিক্ষক সমিতির সভাপতি ইতিমধ্যেই এটি প্রত্যাখ্যান করে বক্তব্য রেখেছেন।

রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই পারে আমাদের আন্দোলনকে চলমান রাখতে। তবে আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী থাকায় আমাদের আন্দোলন একদিনের জন্য বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যখন দেশে করোনা মহামারি ছিলো তখনও ক্যাম্পাসে বন্ধ ছিলো। ক্যাম্পাস খোলার পর শিক্ষকরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে সেই ক্ষতি পুষিয়ে ছিলেন। এভাবেই আমাদের চলমান আন্দোলন শেষ হওয়ার পর আবারও শিক্ষকরা অতিরিক্ত ক্লাস-পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিবেন।

এ আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওমর ফারুক সরকার, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসসহ অনেকেই।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকে বিবৃতি প্রদান, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, প্রতীকী কর্মবিরতি, স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময়ে সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ২৫, ২৬ ও ২৭ জুন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্ধদিবস এবং ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়। এছাড়াও ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা।

জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

দায় নেবে না শিবির জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ৩:১০ এএম

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে রাবিতে সাংস্কৃতিক সমাবেশ

শিক্ষা ও ক্যাম্পাস

সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২:২৬ পিএম

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

রাবি অধ্যাপক মুসতাকের নামের অভিযোগের পাহাড়, অপসারণের দাবি

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২:৪৯ পিএম

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন রাবি শিক্ষকেরা

শিক্ষা ও ক্যাম্পাস

রোববার, ২৫ আগস্ট ২০২৪, ৬:০৫ এএম

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের নামে রাবি শিক্ষকের মামলা

শিক্ষা ও ক্যাম্পাস

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ১:৫২ পিএম

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

১৪ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

১৫ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৭ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

১৭ ঘন্টা আগে