শিক্ষা ও ক্যাম্পাস

ভিসিসহ রাবি প্রশাসনকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ভিসিসহ রাবি প্রশাসনকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

ভিসিসহ রাবি প্রশাসনকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি, প্রো-ভিসি, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ প্রশাসক, প্রক্টরিয়াল বডিসহ সকল প্রশাসনিক বডিকে ২৪ ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি ১৭ সদস্যের সমন্বয়কদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের মহান মুক্তির যুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্যথায় শিক্ষার্থীরা তাদের ফ্যাসিবাদী "আম্মো''র মতো টেনেহিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যাক্তিগত কারণ দেখানো চলবে না।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, গত ১৫ বছর ধরে এই স্বৈরশাসক মানুষদের অধিকার থেকে বঞ্চিত করে রাখছিল। এই ছাত্রসমাজ যখন এই অধিকার আদায়ে কাজ করে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের সবাই মিলে ছাত্রদের উপর সরকারি গুন্ডা বাহিনি দিয়ে আক্রমন করে। আমরা মনে করি এই যুদ্ধে তারা রাজকারের ভুমিকায় ছিল।

তাই আমরা সমন্বয়ক পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা চাই ভিসিসহ সকলেই পদত্যাগ করুক। এবং সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। ছাত্রদের উপর হামলার জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। কোনো ব্যাক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করা যাবে না।

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

পবা পবায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বিষয়ক আলোচনা সভা

রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী

৮ ঘন্টা আগে

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জনসচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি।

জাতীয়

১২ ঘন্টা আগে

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

ছায়া মন্ত্রিসভা বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠন প্রয়োজন: ডেপুটি স্পিকার

সরকারের কার্যক্রম তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে বিরোধী দলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয়

১২ ঘন্টা আগে