শিক্ষা ও ক্যাম্পাস

রোববার থেকে রাবির ক্লাস-পরীক্ষা চালু

রোববার থেকে রাবির ক্লাস-পরীক্ষা চালু
ছবি: সংগৃহীত

রোববার থেকে রাবির ক্লাস-পরীক্ষা চালু

আগামী রোববার থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তারিকুল হাসান পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তার জায়গায় অতিরিক্ত-রেজিস্ট্রার শেখ সা'দ আহমেদকে দায়িত্ব দেওয়াসহ আরও দুইটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক।

বাকি সিদ্ধান্ত দুটি হলো- বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম খান পদত্যাগ করায় তাঁর জায়গায় অফিসের জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনের নাম প্রস্তাব করা হয়েছে। যাতে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের পরীক্ষা কার্যক্রম শুরু করা যায়।

আজ সন্ধ্যায় সিদ্ধান্তগুলো জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমানিক ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক।

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

২ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৩ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৩ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৩ ঘন্টা আগে

রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জাতীয়

৪ ঘন্টা আগে

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

১২ ঘন্টা আগে