শিক্ষা ও ক্যাম্পাস

রাবিতে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকের চেম্বার সিলগালা

রাবিতে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষকের চেম্বার সিলগালা
রাবি শিক্ষক সাদিকুল ইসলাম সাগর

যৌন হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাগরের চেম্বার সিলগালা করেছে বিভাগের 'সত্যানুসন্ধান কমিটি'। গত ২৯ আগস্ট তদন্ত কমিটির কয়েকজন সদস্য চেম্বারটি সিলগালা করেন

যৌন হয়রানির অভিযোগে সাময়িক অব্যাহতি প্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাগরের চেম্বার সিলগালা করেছে বিভাগের 'সত্যানুসন্ধান কমিটি'। গত ২৯ আগস্ট তদন্ত কমিটির কয়েকজন সদস্য চেম্বারটি সিলগালা করেন।

নিপীড়নে অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে নিজের ব্যক্তিগত চেম্বারসহ বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের কক্ষে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, সাদিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেয়া হলেও তারা উদ্বিগ্ন। চূড়ান্ত বরখাস্তসহ তার সকল অতীত কর্মকান্ডের সর্বোচ্চ শাস্তি চান তারা। নিরাপদ ক্যাম্পাসে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ গড়ে তোলার দাবিও জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের একজন অধ্যাপক বলেন, এটা তাদের জন্য বিব্রতকর একটি বিষয়। এতদিন বিষয়টি জানলেও সাদিকুল ইসলামের ক্ষমতার দাপটে মুখ খোলার সাহস করেন নি তারা। তিনি বিভাগের ভাবমূর্তি নষ্ট করেছেন।

এই বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাঈদা আঞ্জুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায় নি। 

প্রসঙ্গত, গত ২৭ আগস্ট যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা জানতে অধ্যাপক ড. সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

হত্যার সন্দেহ রাজশাহীতে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের কেদুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রাজশাহী

৪ ঘন্টা আগে

রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

প্রতিটি মণ্ডপ পাবে ২০ হাজার টাকা রাজশাহীতে ৮৫ পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিলেন রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। প্রতিটি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে এ অনুদান দেওয়া হয়।

রাজশাহী

৭ ঘন্টা আগে

নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

ল্যাপটপ উদ্ধার নাটোরে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী

৮ ঘন্টা আগে

দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

নির্বাচন দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন: চিফ হুইপ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

রাজনীতি

৮ ঘন্টা আগে

চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

৬ নির্দেশনা চাঁদাবাজি দমনে কঠোর প্রধানমন্ত্রী, এমপিদের দিলেন ৬ নির্দেশনা

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাসহ দলীয় সংসদ সদস্যদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়

৮ ঘন্টা আগে