ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহ আজিজুর রহমান হলের কমনরুমে হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহ আজিজুর রহমান হলের কমনরুমে হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃব্লক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শাহ আজিজুর রহমান হলের কমনরুমে হল ডিবেটিং সোসাইটির উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি সোলাইমান তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ আজিজুর রহমান হলের হাউজ টিউটর অধ্যাপক আনোয়ারুল ওহাব, আইইউডিএসের সভাপতি ইয়াছিন আলী, উপদেষ্টা রায়হান বিশ্বাস ও তাজমীন রহমান। এ ছাড়া বিভিন্ন হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্কের বিষয় ছিল—‘এই সংসদ মনে করে, অতিরিক্ত ইন্টারনেট, প্রযুক্তি ও এআই নির্ভরশীলতার কারণে মানুষের কর্মক্ষমতা ও সৃজনশীলতা লোপ পাচ্ছে।’ এ বিষয়ে হলটির আন্তর্জাতিক ব্লক ও জাতীয় ব্লকের বিতার্কিকরা পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সোলাইমান তালুকদার বলেন, ‘অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এক বছর দায়িত্ব পালনের সময় আপনারা আমাকে সহযোগিতা করেছেন। সময়ের পরিবর্তনে আজ আমার দায়িত্ব শেষ হলো। আশা করছি, নতুন কমিটির হাত ধরে হল ডিবেটিং সোসাইটি আরও সফলতা অর্জন করবে।’

প্রতিযোগিতা শেষে ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ নূর মিনহাজ এবং সাধারণ সম্পাদক পদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের একই শিক্ষাবর্ষের হাসান তারেক মনোনীত হয়েছেন।