ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়ন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর আলম মনোনীত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওবায়দুল হক এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৌফিক হাসান, সহ-সভাপতি শারমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুন নাহার কনা ও তানিয়া জান্নাত সুইট, সাংগঠনিক সম্পাদক রুবায়েদ আহমেদ লিমন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাহি ও মুস্তাকিম বিল্লাহ, অর্থ সম্পাদক সম্রাট হোসেন, সহ-অর্থ সম্পাদক এ্যানি খাতুন ও আলী কদর এবং দপ্তর সম্পাদক সেজান আহমেদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সহ-দপ্তর সম্পাদক তন্নি খাতুন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান জিহাদ, সহ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকিয়া খাতুন, প্রচার সম্পাদক হাসিবুর রহমান সামি, সহ-প্রচার সম্পাদক নাফিদ মোস্তফা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাশেদুজ্জামান, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামীমা মেহেজাবিন, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা মিম, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব বল মাহমুদ এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মনোনীত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাব্বির হোসাইন, লাবিবা খাতুন, মেহেরোব হোসেন, শামীম হাসান, সুরাইয়া খাতুন ও সুমাইয়া খাতুন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক নূর আলম বলেন, ‘মহেশপুরের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং ঐক্যকে আরও শক্তিশালী করা আমাদের মূল লক্ষ্য। পদকে নয়, দায়িত্বকে সামনে রেখে সমিতির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করব। সবার মতামতের ভিত্তিতে একটি প্রাণবন্ত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সমিতি গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’

সভাপতি রিয়ন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় আমাদের সমিতি কার্যকর ভূমিকা রাখবে। আশা করি, এ ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন।’