ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মিস সেতু খানম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হাম্মাদ তালুকদার মনোনীত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুন্সি মুর্তজা আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন মরিয়ম খাতুন ও সিফাত আমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আকলিমা আক্তার পুঁথি, ইজাজ আহমেদ ও ওয়াসেদ আলী। সহ-সাংগঠনিক সম্পাদক আরাফ মাহমুদ ও তানহা আবিনা, অর্থ সম্পাদক তুষার আহমেদ, সহ-অর্থ সম্পাদক তাহমিদ তারিক, দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম, প্রেস ও প্রকাশনা সম্পাদক আলী আকবর রমজান, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুজ্জামান শান্ত, সংস্কৃতি সম্পাদক আলিফ নূর, গবেষণা সম্পাদক রিয়াদ আফরোজ এবং লজিস্টিক সম্পাদক রিতু মনি।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সানজিনা ইয়াসমিন, তাসমিন তিসা, মারজিয়া মিম, জাবিদ হাসান, সুদক্ষিণা সকাল, তাসনিম তাপ্তি, ঐন্দ্রিলা বিশ্বাস, সুমাইয়া মেধা, মাহিন সোহানা ও মারিয়া মনিকে রাখা হয়েছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “এই দায়িত্বকে আমি ব্যক্তিগত অর্জনের চেয়ে দায়িত্ব ও আস্থার বিষয় হিসেবে দেখছি। সংগঠনের সব সদস্যের সহযোগিতা নিয়ে বিতর্কচর্চা, যুক্তিবোধ ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে আশা করি।”
সভাপতি মিস সেতু খানম বলেন, “শ্রদ্ধেয় শিক্ষকরা যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালনের চেষ্টা করব। সংগঠনের প্রতিটি এক্সিকিউটিভ মেম্বারকে নিজ নিজ দায়িত্ব সক্রিয়ভাবে পালনের আহ্বান জানাই। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে ভালো কিছু করার চেষ্টা করব।”









