বিনোদন

উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলেন ফারুকী

উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলেন ফারুকী
ছবি: সংগৃহিত

উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলেন ফারুকী

অন্তর্বর্তী সরকারের কলেবর বাড়ছে। নতুন করে উপদেষ্টা পরিষদে ডাক পেয়েছেন চারজন। এদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আ’লীগের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন তিনি।

জানা গেছে, রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফোন পেয়েছেন ফারুকী। যদিও এই চলচ্চিত্র নির্মাতা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে সম্মতি জানিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’। তখন থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শিল্পীদের কণ্ঠরোধের অভিযোগ করে এসেছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন ফারুকী। এসময় বারংবার শিক্ষার্থীদের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করেছিলেন তিনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পলায়নের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে পরামর্শ দিয়ে এসেছেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে ছোটপর্দা এবং বড়পর্দায় সাড়াজাগানো সব কাজের মধ্য দিয়ে ভক্তদের বিনোদন দিয়ে এসেছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, ‘৫১ বর্তী’, ‘৪২০’, ‘৬৯’ ইত্যাদি।

এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘ব্যাচেলর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাও নির্মাণ করেছেন তিনি।

ওটিটিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’ ইত্যাদি।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৪ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে