বিনোদন

পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান

পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন। সম্প্রতি দুবাইতে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, ওই সাক্ষাতকারে পাকিস্তানে নিজের অভিনীত ছবি চালানোর পরিকল্পনার কথা জানান শাকিব। এছাড়াও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

শাকিব বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন।’

এছাড়াও শাকিব খান জানান, পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। ফলে নায়কের সামনের কাজে পাকিস্তানি তারকারাও এক সময় যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।

তার কথায়,‘আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনও কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’

একের পর এক ব্লক বাস্টার হিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শাকিব। ‘প্রিয়তমা’র পর ‘তুফান’ নিয়ে মেতেছেন দর্শকরা। ‘রাজকুমার’ও আছে দর্শক প্রিয় সিনেমার তালিকায়। খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে ‘দরদ’।

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

১৫ মিনিট আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

১৮ মিনিট আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

২২ মিনিট আগে

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

রাজশাহীতে বিশ্বমান দিবস পালিত

পণ্য ও সেবার আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানসম্মত ব্যবহারের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৭তম বিশ্বমান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি।

রাজশাহী

৩০ মিনিট আগে

রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

নারী উদ্যোক্তাদের নিয়ে রাজশাহীতে ব্যাংকিং ও এআই বিষয়ক প্রশিক্ষণ

রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও পণ্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৬৫ জন উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.মো.এরশাদ আলী ঈশা।

সারাদেশ

৪৪ মিনিট আগে