বিনোদন

জয় বাংলা কনসার্ট বয়কট করলো ক্রিপটিক ফেইট

জয় বাংলা কনসার্ট বয়কট করলো ক্রিপটিক ফেইট
ছবি: সংগৃহীত

জয় বাংলা কনসার্ট বয়কট করলো ক্রিপটিক ফেইট

কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সহিংসতায় থমকে আছে সারাদেশ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি সরব দেশের শোবিজ অঙ্গনের মানুষেরাও। আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারা।

এরই মধ্যে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট ঘোষণা দিয়েছে, জয় বাংলা কনসার্ট করবে না তারা। গতকাল রাতে ক্রিপটিক ফেইট তাদের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ কথা জানায়। সেখানে তারা জানান, অনেকেই প্রশ্ন করছেন আপনারা জয় বাংলা কনসার্ট করবেন? যেই ব্যান্ড দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, অন্যায়, অবিচার নিয়ে গান করে, সে কীভাবে এখন চিন্তা করে যে সামনের জয় বাংলা কনসার্টে বাজাবে? তাই প্রশ্নের উত্তর 'না'। এমন পোস্টে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছে ক্রিপটিক ফেইট।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ভালবাসা প্রকাশ করেন তারা। তবে কেউ কেউ সমালোচনাও করেছেন। এমন ঘোষণা দিতে কেন এত বিলম্ব করল ব্যান্ডটি, তা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। এর আগে সংগীত শিল্পী সিনা হাসান ‘জয় বাংলা’ কনসার্ট বয়কটের ঘোষণা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন।

তিনি লিখেছিলেন, একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই তোষামোদকারী 'ছেলেভুলানো' কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেন কখনই ডাকা না হয়।

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

প্রতিবাদ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রাজনীতি

১ ঘন্টা আগে

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

আগুন টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সারাদেশ

১ ঘন্টা আগে

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

অনিয়মে প্রার্থিতা বাতিলের হুঁশিয়ারি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

আগামী ২৭ মের মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে প্রায় ৮০০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয়

১ ঘন্টা আগে

‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চুয়েট ‘চুয়েটে না ফেরার শর্তে’ ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ ভিসিকে উদ্ধার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন।

শিক্ষা ও ক্যাম্পাস

১৭ ঘন্টা আগে