স্বাস্থ্য

ভয়াবহতার পথে এগুচ্ছে ডেঙ্গু

ভয়াবহতার পথে এগুচ্ছে ডেঙ্গু
ছবি: সংগৃহিত

ভয়াবহতার পথে এগুচ্ছে ডেঙ্গু

রাজধানীতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। দুই সপ্তাহের মধ্যে মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দক্ষিণ সিটির মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত ও মারা যাচ্ছে। যদিও সিটি করপোরেশন দাবি, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ঠিক নয়।

বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়ে পড়ে ২০০০ সালে। এরপর সময় পেরিয়েছে দুই যুগ। কিন্তু নিয়ন্ত্রণ বা লাগাম টানতে কার্যকর কোন পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। ফলে প্রতি বছরই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার সঙ্গে বেড়েছে মৃত্যুও।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৯ জন। এ সময় প্রাণ গেছে ১১৯ জনের। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই মারা গেছে ৬৭ জন। তবে এই তথ্য মানতে নারাজ ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, ঢাকা উত্তরে যে রোগী হাসপাতালে ভর্তি হয় তাদেরকে ঢাকা দক্ষিণের রোগী হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা দক্ষিণে মৃত্যু ১২ জন। গত বছরের তুলনায় এই বছরে মৃত্যু এবং রোগী অনেক কম। আমরা পুরো পরিস্থিতি খুব সিরিয়াসলি নিয়ন্ত্রণ করছি। এছাড়া ঢাকা দক্ষিণের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আক্রান্তের দিক থেকে নারীদের সংখ্যা কম হলেও মৃত্যু হচ্ছে তাদেরই বেশি। আর বয়সের দিক থেকে বেশি আক্রান্ত হয়েছেন ২১ থেকে ২৫ বছর বয়সী আর মৃত্যুও বেশি এই বয়সীদের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ বলেন, এবছর আগস্ট ও সেপ্টেম্বরে থেমে থেমে অনেক বৃষ্টিপাত হয়েছে। এর ফলে এডিস মশা প্রজননে যে উৎস তা বেড়েছে। এছাড়া জুলাই মাসের আন্দোলনের পর সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলরসহ মাঠ পর্যায়ের কর্মীদেরও দেখা যায়নি।

আগামী ২ সপ্তাহ এডিস মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের।

বে-নজীর আহমেদ বলেন, যদি সিটি করপোরেশন কাজ করে তাহলে অক্টোবর থেকে ডেঙ্গুর প্রকোপ নিম্নগতি দেখা যাবে। সেপ্টেম্বরের এই কয়েকদিন সিটি করপোরেশন যদি গুরুত্ব নিয়ে কাজ না করে তাহলে গতবারের মত এবারও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে।

পরিবর্তিত পরিস্থিতিতে মশা নিয়ন্ত্রণে শিক্ষার্থীদে কাজে লাগানোর পরামর্শ জনস্বাস্থ্যবিদদের।

নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

শামসু কাকা নিরন্তর সংগ্রাম আর এক জীবনের গল্প

কিছু মানুষের জীবন উপন্যাসের মতো, অথচ তাঁদের নিয়ে কোনো উপন্যাস লেখা হয় না। তাঁদের জীবনে থাকে না বড় কোনো প্রাপ্তির গল্প, থাকে না সাফল্যের জাঁকজমক। থাকে শুধু বেঁচে থাকার নিরন্তর লড়াই, পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা আর নিজের ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে সামনে এগিয়ে চলা। তাঁরা জীবনভর অন্যের জন্য বাঁচেন, অথচ নিজেদের জীবনে কতটা সুখী হতে পেরেছেন, সেই হিসাবটা আর কখনো মেলানো হয় না।

স্পেশাল ফিচার

৩৫ মিনিট আগে

রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

হুথি রিয়াদে হুতি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র নিন্দা ঢাকার

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয়

২ ঘন্টা আগে

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

ক্রিকেট প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিক করেছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই এই কীর্তি গড়েন তিনি।

খেলা

২ ঘন্টা আগে

বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সারাদেশ

২ ঘন্টা আগে

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপরাধ ও আইন

৩ ঘন্টা আগে