স্বাস্থ্য

ধামইরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ধামইরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
- ছবি - ইন্টারনেট

ধামইরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত।

নওগাঁর ধামইরহাটে ‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাংলাদেশ টিএলএমইবি ও ডেমিয়েন ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মোসা. বিউটি বেগম, সিনিয়র স্টাফ নার্স জান্নাতুন ফেরদৌসী, মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম, পরিসংখ্যানবিদ মো. নাজমুল হক, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি মো. আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ প্রকাশিত খবর...

রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

পুলিশও ভয়ে পালিয়ে গেছে রাবিতে দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা

আমরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

শিক্ষা ও ক্যাম্পাস