দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৫৫ জন। এর আগে শুক্রবার একদিনে হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ১২ জনের হাম শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি নিয়ে নজরদারি ও রোগী শনাক্তকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।




