স্বাস্থ্য

ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচিতে শতাধিক শিশুর মৃত্যু

ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচিতে শতাধিক শিশুর মৃত্যু
ছবি: সংগৃহিত

ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচিতে শতাধিক শিশুর মৃত্যু

ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচিতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই রোগের প্রকোপ থেকে শিশুদের বাঁচাতে যে অ্যান্টিটক্সিন ওষুধ ব্যবহার করা হয়, তা করাচির কোথাও পাওয়া যাচ্ছে না।

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে- ডিপথেরিয়ার প্রতিষেধক না থাকায় চলতি বছর পাকিস্তানের করাচি শহরে এখনো শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। সময়মতো প্রতিষেধক দেওয়া গেলে এ রোগের কবল থেকে অনায়াসেই শিশুদের রক্ষা করা সম্ভব হতো।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরও সিন্ধু প্রদেশে সংক্রামক ব্যাধিতে ১৪০ শিশুকে চিকিৎসার জন্য আনা হয়েছিল, যারা ডিপথেরিয়ায় আক্রান্ত ছিল; কিন্তু তাদের মধ্যে ৫২ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

জিও নিউজে আরও দাবি করা হয়েছে- বিশেষজ্ঞরা বলছেন, একটি শিশুর চিকিৎসার জন্য আড়াই লাখ টাকা দামের একটি অ্যান্টিটক্সিন ব্যবহার করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশাবলী অনুসারে, ডিপথেরিয়া হলো একটি সংক্রামক ব্যাধি, যা মূলত ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ছড়িয়ে পড়ে। যে কারণে রেস্পিরেটরি ট্রাক্ট এবং চামড়া ক্ষতিগ্রস্ত হয়। এই রোগের কারণে শরীরে এক ধরনের টক্সিন বা বিষ উৎপন্ন হয়, যা হৃৎপৃণ্ড এবং স্নায়ু বিকল করে দেয়।

খাইবার পাখতুনখোয়ার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আরিফ খান বলেছেন, গত বছরই ডিপথেরিয়া মারাত্মক হারে ছড়িয়ে পড়েছিল। তা প্রাণঘাতী ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়েছিল।

তিনি মনে করেন, সঠিক সময়ে প্রয়োজন অনুসারে শিশুদের যদি প্রতিষেধক দেওয়া যায়, তাহলেই তাদের এ রোগের প্রকোপ থেকে রক্ষা করা সম্ভব।

‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াত ‘আমার নামে একটি রিকশা থাকলেও প্রমাণ দিন’: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, তাঁর নামে ৭০০–৮০০টি রিকশা থাকার প্রচারণা তো দূরের কথা, সারাদেশের কোথাও তাঁর নামে একটি রিকশা রয়েছে—এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।

রাজনীতি

১ মিনিট আগে

গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

গঙ্গা চুক্তি নবায়ন গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ভারতের নতুন অবস্থান, আলোচনা হবে যৌথ নদী কমিশনে

বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে যেকোনো আলোচনা বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামো যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় পরিচালিত হবে বলে জানিয়েছে ভারত।

আন্তর্জাতিক

৪ মিনিট আগে

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

হাম ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১,৩৪৯

দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

সারাদেশ

২ ঘন্টা আগে

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য। তাই মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনীতি

২ ঘন্টা আগে

চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

বিবিসি বাংলা চাঁদাবাজি-দখলে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন

চাঁদা না পেয়ে অফিসে হামলা, নির্মাণকাজ বন্ধ; রাজনৈতিক প্রশ্রয় ও আইন প্রয়োগের দুর্বলতাকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

জাতীয়

২ ঘন্টা আগে

মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

নোবেল মানবাধিকার ও ন্যায়বিচারে অবদান, শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লে

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লে। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক

৪ ঘন্টা আগে