ইতিহাস ও ঐতিহ্য

বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৩তম শাহাদতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৩তম শাহাদতবার্ষিকী আজ
ছবি: সংগৃহিত

বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৩তম শাহাদতবার্ষিকী আজ

দেশের সাত বীরশ্রেষ্ঠ’র একজন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। মুক্তিযুদ্ধে তার অবদান অসামান্য। অসম সাহসিকতার জন্য তিনি এ দেশের মানুষের মনে চির স্মরণীয় হয়ে আছেন।

দেশের গর্ব এই বীরশ্রেষ্ঠ’র ৫৩তম শাহাদাত বার্ষিকী আজ। স্বাধীনতা যুদ্ধে তিনি ১৯৭১ সালের ২০ আগস্ট বীরের মতো লড়তে লড়তে শহিদ হন।

১৯৭১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর সপরিবারে দুই মাসের ছুটিতে করাচি থেকে ঢাকা আসেন। ২৫ মার্চের কালরাতে মতিউর ছিলেন নরসিংদীর রায়পুরের রামনগর গ্রামে।

পাকিস্তান বিমানবাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি ও সাহসিকতার সঙ্গে ভৈরবে একটি ট্রেনিং ক্যাম্প খুলে বাঙালি যুবকদের প্রশিক্ষণ দেন। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তোলেন প্রতিরোধ বাহিনী। পাকসেনারা ভৈরব আক্রমণ করলে বেঙ্গল রেজিমেন্টে ইপিআর-এর সঙ্গে থেকে প্রতিরোধ ব্যূহ তৈরি করেন। এর পরই কর্মস্থলে ফিরে গিয়ে জঙ্গিবিমান দখল এবং সেটা নিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেন।

মতিউর সবচেয়ে দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজটি করেন একাত্তরের ২০ আগস্ট। এইদিন সকালে করাচির মৌরিপুর বিমানঘাঁটি থেকে জঙ্গিবিমান ছিনতাই করেন। ঘটনা জানাজানি হলে চারটি জঙ্গিবিমান মতিউরকে ধাওয়া করে। একপর্যায়ে বিমানটি বিধ্বস্ত হলে মতিউর নিহত হন। সেখান থেকে করাচির মাসরুর বিমানঘাঁটির চতুর্থ শ্রেণির কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সরকার ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের অসীম সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের মূল্যায়নস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

দীর্ঘ ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪ জুন তাকে শত্রুভূমি পাকিস্তান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় এনে স্বাধীন বাংলার মাটিতে ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে পুনরায় সমাহিত করা হয়।

মতিউর রহমানের জন্ম ১৯৪১ সালের ২৯ অক্টোবর। বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। পৈতৃক নিবাস নরসিংদীতে হলেও জন্ম তার পুরনো ঢাকায়।

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী

প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের জন্য ২৪ ঘণ্টা আইনি সহায়তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

অপরাধ ও আইন

৬ মিনিট আগে

বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

সৌদি বিপুল সামরিক ব্যয়েও নিরাপত্তা নিয়ে শঙ্কা, নজিরবিহীন চাপে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সৌদি আরবের নিরাপত্তাব্যবস্থা ও অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বড় পরীক্ষার মুখে পড়েছে। বছরে প্রায় ৮৩ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকানো নিয়ে উদ্বেগ বাড়ছে।

আন্তর্জাতিক

১১ মিনিট আগে

দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধা দেড় লাখ টাকার চেকে মিটল বিরোধ, বাবার দাফনে সম্মতি মেয়ের

গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের জেরে বাবার জানাজা ও দাফনে বাধা দিয়েছিলেন মেয়ে হালিমা বেওয়া (৫০)। পরে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক পাওয়ার পর জানাজা ও দাফনে সম্মতি দেন তিনি। এরপর জানাজা শেষে তাঁদের বাবা নাজির উদ্দিনের মরদেহ দাফন করা হয়।

সারাদেশ

৪২ মিনিট আগে

বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পূজা বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকতে যাচ্ছে। শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটির কারণে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমে বিরতি পড়বে। এতে বন্দরে পণ্যবাহী ট্রাকের জট এবং পণ্য সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

সারাদেশ

৪৫ মিনিট আগে

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে।

জাতীয়

১ ঘন্টা আগে

২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আইএমএফ ২০২৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশে নামতে পারে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে দেশে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

অর্থনীতি

১ ঘন্টা আগে