আন্তর্জাতিক

ডুবেছে তাজমহল, ছাদ থেকেও চুঁইয়ে পড়ছে পানি

ডুবেছে তাজমহল, ছাদ থেকেও চুঁইয়ে পড়ছে পানি
ছবি: সংগৃহিত

ডুবেছে তাজমহল, ছাদ থেকেও চুঁইয়ে পড়ছে পানি

গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল ভারতের আগরা। শহরের একাধিক এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টিতে জনজীবন কার্যত স্তব্ধ। পরিস্থিতি এমনই যে তাজমহলের ছাদ চুঁইয়েও পড়ছে পানি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, হাঁটু পানি জমেছে তাজমহল প্রাঙ্গণের বাগানেও।

বৃহস্পতিবার থেকেই তাজমহল প্রাঙ্গণের একটি ভিডিও সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে ডুবে গেছে তাজমহলের একটি বাগান। পুরো এলাকা জুড়ে শুধু পানি আর পানি। তবে তাতেও উৎসাহী পর্যটকদের কমতি নেই। সেই দৃশ্য আবার মোবাইল ফোনে ধারণ করছে কেউ কেউ।

ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের (এএসআই) আগরা বিভাগের এক কর্মকর্তা জানান, বৃষ্টিতে তাজমহলের মূল গম্বুজও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ছাদ বেয়ে চুঁইয়ে পড়ছে পানি।

তবে তিনি আরো জানান, চিন্তার কোনো কারণ নেই।

শনিবার এএসআইয়ের মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পটেল বলেন, ‘তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি আমাদের নজরে এসেছে। পরিদর্শনের পর প্রাথমিকভাবে জানা গেছে, এটি ক্ষয়ের ফলেই তৈরি হয়েছে। স্থাপত্যে বড়সড় কোনো ক্ষতি হয়নি। আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি। এখনই চিন্তার কোনো কারণ নেই।’

তাজমহল ইউনেস্কো অনুমোদিত বিশ্বের ঐতিহ্যমূলক স্থানগুলোর অন্যতম। ১৬৫৩ সালে এই মোগল স্থাপত্যের নির্মাণকাজ শেষ হয়। প্রতিবছর অগণিত পর্যটক এর টানেই আগরা যান। ফলে তাজমহল আগরাসহ সারা ভারতের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

স্থানীয় এক গাইড জানান, তাজমহলকে ঘিরেই তাদের মতো অনেকের কর্মসংস্থান। ফলে সরকারের উচিত এই স্মৃতিস্তম্ভের যথাযথ যত্ন নেয়া।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বিএনপি সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়

২৪ মিনিট আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রিকেট পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

খেলা

২৫ মিনিট আগে

ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তান ইমরান খানের দলের প্রাদেশিক সরকার ভেঙে জরুরি অবস্থা জারি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শাসনাধীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকার ভেঙে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে ছয় মাসের জন্য এ ব্যবস্থা কার্যকর থাকবে।

আন্তর্জাতিক

২৮ মিনিট আগে

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

হাইকোর্ট ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করলেই তা যৌতুক হিসেবে গণ্য হবে না, যদি সেই দাবি বিয়ের শর্ত বা বিবেচনার সঙ্গে সংশ্লিষ্ট না হয়। এমন পর্যবেক্ষণ দিয়ে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

অপরাধ ও আইন

১ ঘন্টা আগে

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

পূজা দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

অর্থনীতি

১ ঘন্টা আগে

সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি সৌদি রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, সানায় বিমান হামলার পর উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলার পরপরই রিয়াদে এ বিস্ফোরণের খবর পাওয়া যায়।

আন্তর্জাতিক

২ ঘন্টা আগে