আন্তর্জাতিক

সিরিয়ার আলেপ্পো অঞ্চলে ইসরাইলি হামলা: রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

সিরিয়ার আলেপ্পো অঞ্চলে ইসরাইলি হামলা: রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
ছবি: সংগৃহিত

সিরিয়ার আলেপ্পো অঞ্চলে ইসরাইলি হামলা: রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার জানিয়েছে আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে ইসরাইলের হামলায় বহু সৈন্য আহত এবং সম্পদের ক্ষতি হয়েছে। দামেস্ক থেকে এএফপি এখবর জানায়।

সরকারী বার্তা সংস্থা সানা জানায়, ‘মধ্যরাতের পর প্রায় ১২টা ৪৫ মিনিটে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ-পূর্ব আলেপ্পোর দিক থেকে আলেপ্পো এবং ইদলিবের গ্রামাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।’

প্রতিবেদনে বিশদ বিবরণ না দিয়ে বলা হয়, ‘অনেক সৈন্য আহত এবং কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।’

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলাগুলো সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়।

যুদ্ধ পর্যবেক্ষক আরও জানিয়েছে, এই অঞ্চলে ইরানের বিপ্লবী গার্ডের সদস্য এবং তেহরানপন্থী দলগুলোর অবস্থান রয়েছে।

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকে প্রধানত সেনা অবস্থান এবং হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত যোদ্ধাদের লক্ষ্য করে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে।

প্রতিবেশী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় তাদের হামলা জোরদার করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে তবে তারা বারবার বলেছে, চিরশত্রু ইরানকে সিরিয়ায় তাদের উপস্থিতি বাড়াতে দেবে না ।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

৪ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

৫ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

৬ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

৭ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

৭ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

৭ ঘন্টা আগে