আন্তর্জাতিক

যে কারণে মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

যে কারণে মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
ছবি: সংগৃহিত

যে কারণে মমতা ব্যানার্জিকে চাপ দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে চাপ দিয়েছে ভারতের কেন্দ্র সরকার। এ লক্ষ্যে অধিগৃহীত জমি দ্রুত কেন্দ্র সরকারের হাতে হস্তান্তর করারও অনুরোধ জানিয়েছে কেন্দ্র সরকার।

বুধবার (৩০ অক্টোবর) টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমটির প্রতিবেদন বলছে, ভারতের স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত এবং রাজ্যের ভূমি ও সংস্কার বিভাগের সচিব বিবেক কুমারের সঙ্গে গত রবিবার বৈঠক করেছেন যে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ-সংক্রান্ত যেসব বাধা আছে, সেগুলো দূর করা সম্ভব হয়। এর আগেও একই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন গোবিন্দ মোহন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমবঙ্গ সরকারের এক কর্মকর্তা বলেছেন, এই বিষয়ে ধারাবাহিক বৈঠকগুলো মূলত কেন্দ্রের অতি আগ্রহই তুলে ধরছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্য সরকারকে প্রকল্পটি দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় জমি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করার জন্য অনুরোধ করেছেন। তিনি রাজ্য সরকারকে স্মরণ করিয়ে দিয়েছেন, জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র ইতিমধ্যে তহবিল বরাদ্দ করেছে।

কেন্দ্র সরকারের এক কর্মকর্তার মতে, কেন্দ্রের কাছে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কারণেই বিলম্বিত হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যকে জমি অধিগ্রহণের পরিবর্তে সরাসরি জমি ক্রয় করতে অনুমতি দিয়েছিল। কারণ, পশ্চিমবঙ্গ সরকার নতুন জমি অধিগ্রহণ আইন গ্রহণ করেনি। প্রকল্পটি গত এক বছরে তেমন অগ্রগতি না হওয়ায়, কেন্দ্রের বিশ্বাস করার কারণ রয়েছে যে, রাজ্য সরকার প্রকল্পটির জন্য যথেষ্ট প্রচেষ্টা চালায়নি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশ সীমান্ত বরাবর তারকাঁটার বেড়া নির্মাণের কাজ শেষ করার কথা ছিল ২০১৯ সালের মার্চ মাসে। কিন্তু জমি নিয়ে সমস্যার কারণে এই প্রকল্পটি থেমে যায়। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে অবৈধ অনুপ্রবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রয়োজনীয়তা নতুন করে গুরুত্ব পেয়েছে।

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

ইউনিয়ন খেলার মাঠ নিশ্চিতসহ দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করতে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে অন্তত ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ

জাতীয়

১২ ঘন্টা আগে

শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

শিক্ষক দিবস শিক্ষার মানের বদলে পাসের হার বাড়ানোর রাজনীতি হয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল।

রাজনীতি

১২ ঘন্টা আগে

ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি ঢাবিতে হিজাব-নেকাব নিয়ে স্পষ্ট নীতিমালা চায় ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস, পরীক্ষা ও ভাইভা বোর্ডসহ সব একাডেমিক কার্যক্রমে হিজাব ও নেকাব পরার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা।

শিক্ষা ও ক্যাম্পাস

১৩ ঘন্টা আগে

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

ইবি বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইবির ৫ গবেষক

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার (Elsevier) প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক।

শিক্ষা ও ক্যাম্পাস

১৪ ঘন্টা আগে

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানি চুক্তি ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ২০২৬ সালের ১২ ডিসেম্বরের আগেই ভারতের সঙ্গে নতুন গঙ্গা চুক্তি সম্পন্ন করতে চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো ‘গ্যারান্টি ক্লজ’ ফিরিয়ে আনা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

জাতীয়

১৫ ঘন্টা আগে

জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহীতে অভিযান

নাটোর রেলস্টেশন থেকে চুরি যাওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরার সন্ধানে রাজশাহীতে এসে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপটির অবস্থান শনাক্ত করতে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট অভিযান চালালেও বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত তাঁর চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

রাজশাহী

১৫ ঘন্টা আগে