ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি পদে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আজমেরী রহমান ও সাধারণ সম্পাদক পদে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের একই বর্ষের ফারহানা ইয়াসমিন মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হলটির প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হিতুয়ারা খাতুন ও সাহারা আক্তার সিথি, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বর্ষা, দপ্তর সম্পাদক তাহিয়া সুলতানা নাদিয়া, সহ-দপ্তর মৃত্তিকা খাতুন, অর্থ সম্পাদক সুমি আক্তার, সহ-অর্থ সম্পাদক জিনাত আলভী, প্রচার সম্পাদক হুমাইরা আছিয়া প্রীতি, সহ-প্রচার সম্পাদক সিনাইয়া সিরাত। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নিশাত নাবিলাহ প্রাপ্তি, ইসরাত জাহান এবং হাবিবা আক্তার সিনথিয়া।

সংগঠনটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন বলেন, ‘বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমাদের হলের বিতর্কচর্চাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করাই হবে আমার মূল লক্ষ্য। আশা করছি, সকলের সহযোগিতায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

সংগঠনটির সভাপতি আজমেরি বলেন, ‘যোগ্য ও দক্ষ বিতার্কিক তৈরির ভিত্তিমূল হিসেবে কাজ করে হল ডিবেটিং সোসাইটি। নিয়মিত সেশনের মাধ্যমে বিতার্কিকদের যোগ্য করে তোলায় আমাদের মূল লক্ষ্য।’