আন্তর্জাতিক

জম্মু ও কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ‘গৃহবন্দি’

জম্মু ও কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ‘গৃহবন্দি’
ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ‘গৃহবন্দি’

ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে ‘গৃহবন্দি’ করার অভিযোগ উঠেছে। মেহবুবা শনিবার তার এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে এই অভিযোগ করেছেন।

একই অভিযোগ করেছেন সাবেক আরেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তার অভিযোগ, শহীদদের সমাধিস্থল মাজাই-ই-শুহাদায় যেতে বাধা দেয়া হয়েছে তাকে। খবর আনন্দবাজার পত্রিকার।

মেহবুবা তার স্ট্যাটাসে বাড়ির বন্ধ গেটের ছবি পোস্ট করে লিখেছেন, মাজার-ই-শুহাদা পরিদর্শন আটকানোর উদ্দেশ্যে আমার বাড়ির গেটগুলি আবার তালাবন্ধ করা হয়েছে। কর্তৃত্ববাদ, নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিরোধের একটি স্থায়ী প্রতীক ওই স্থান। আমাদের শহীদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে যে, কাশ্মীরিদের চেতনাকে চূর্ণ করা যাবে না।

ব্রিটিশ শাসনের সময় জম্মু ও কাশ্মীরের মহারাজার বাহিনীর হাতে ১৯৩১ সালে যে ২২ জন কাশ্মীরি বিদ্রোহীর প্রাণ গিয়েছিল, তাদের স্মরণে ১৩ জুলাই দীর্ঘ দিন ধরে ‘শহীদ দিবস’ পালিত হয়ে আসছে।

কিন্তু ২০১৯ সালের ৫ অগস্ট নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা বাতিল করার পরে সেই প্রথা জোর করে বন্ধ করা হয়।

রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাবি রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ টাকার সেবা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিয়েছেন ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

স্পেশাল ফিচার

৫ ঘন্টা আগে

ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইবি ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের বৃত্তি উৎসব, পেলেন ৪০ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

শিক্ষা ও ক্যাম্পাস

৫ ঘন্টা আগে

ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁ ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ

৭ ঘন্টা আগে

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

রামেক হাসপাতালে রোগীর পাশে ডা. জাহাঙ্গীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র পদপ্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দলীয় কর্মীর অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন।

সংগঠন সংবাদ

৮ ঘন্টা আগে

ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইবি ডিনস অ্যাওয়ার্ড পেলেন ইবির ৩৬ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আটটি অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অনুষদভিত্তিক সেরা ফলাফলের স্বীকৃতি হিসেবে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়।

শিক্ষা ও ক্যাম্পাস

৮ ঘন্টা আগে

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

বোয়ালিয়া রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন প্রতারণা, ঢাকায় গ্রেপ্তার ২

রাজশাহীর সাহেববাজারে জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন আত্মসাতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

রাজশাহী

৯ ঘন্টা আগে