আন্তর্জাতিক

হিজবুল্লাহর ৩ কমান্ডার হত্যার দাবি ইসরাইলের

হিজবুল্লাহর ৩ কমান্ডার হত্যার দাবি ইসরাইলের
ছবি: সংগৃহিত

হিজবুল্লাহর ৩ কমান্ডার হত্যার দাবি ইসরাইলের

হিজবুল্লাহর তিন কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। তারা বলেছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় তারা নিহত হয়েছেন।

নিহতারা হলেন দক্ষিণ কমান্ডের উচ্চপদস্থ কর্মকর্তা আব্বাস সালেমাহ, যোগাযোগ বিশেষজ্ঞ রাদজা আব্বাস আওয়াচি এবং কৌশলগত অস্ত্র উন্নয়নের সাথে সংশ্লিষ্ট আলী হুসেইন

তবে এ বিষয়ে হিজবুল্লাহর কোনো মন্তব্য জানা যায়নি।

এদিকে, দক্ষিণ লেবাননে অর্ধ-শতাধিক জায়গায় হামলা করেছে ইসরাইল। রোববার (২০ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী রাতারাতি ৫০টির বেশি গ্রাম ও শহরে হামলা করেছে। এর মধ্যে নাবাতিহ শহরে অন্তত সাতবার আঘাত হেনেছে। এর মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নাবাতিহ শহরটি হামলার শিকার হলো।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের ৫০টির বেশি শহর ও গ্রামে হামলা করেছে। এতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের হতাহতেরও খবর পাওয়া গেছে। তবে সংবাদমাধ্যমটি সুনির্দিষ্টভাবে তার সংখ্যা উল্লেখ করেনি।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমও সকালে হারেত হরিক এবং হাদা এলাকায় ইসরাইলি হামলার খবর দিয়েছে। হিজবুল্লাহর দক্ষিণ বৈরুতের শক্ত ঘাঁটি দাহিয়েহতে ওই হামলা করা হয়।

সূত্র : আল জাজিরা

ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে চীনের দুই খেলোয়াড়

রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। আগামীকাল শুক্রবার সকালে এই ফাইনাল খেলা হবে।

খেলা

৩৮ মিনিট আগে

রামেবিতে মব কালচার বরদাশত নয়

ভূমিমন্ত্রী মিনু রামেবিতে মব কালচার বরদাশত নয়

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় পরিদর্শন ও উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপাচার্যকে তাঁর চেয়ারে সসম্মানে বসিয়ে দেন এবং তাঁর সঙ্গে চা-চক্রে মিলিত হন।

রাজশাহী

৪৪ মিনিট আগে

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারত দিল্লিতে বিক্ষোভ ঘিরে কঠোর নিরাপত্তা, মোতায়েন ২৩ হাজার পুলিশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

১ ঘন্টা আগে

তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্ক তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় গণতন্ত্রে জামায়াতের ভূমিকা, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে

রাজনীতি

১ ঘন্টা আগে

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

মার্কিন ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে জানিয়ে দেশটিতে হামলা না চালানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন।

আন্তর্জাতিক

৫ ঘন্টা আগে

চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

বাজারে সব জিনিসের দাম বৃদ্ধি চালের দাম বাড়ল কেজিতে ৩ টাকা

রাজধানীর খুচরা বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। গত এক থেকে দেড় সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা এবং মাঝারি চালের দাম ১ থেকে ২ টাকা বেড়েছে।

অর্থনীতি

৫ ঘন্টা আগে